Monday, May 11, 2026

উৎসবের দিনে তরুণদের অসহায় মানুষের পাশে থাকার বার্তা অভিষেকের

Date:

Share post:

মহালয়ার দিন সকালে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতিমারি এবং আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তৃণমূলের তরুণ প্রজন্মকে দাঁড়ানোর বার্তা দেন অভিষেক। তিনি বলেন, “ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার”। তাই উৎসবের দিনে যেন সবাই আনন্দ করতে পারেন।

এই কঠিন সময়ে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোতে কেউ দুঃখে না থাকে তার দিকে নজর দিতে হবে। তৃণমূলের যুবযোদ্ধাদের সকল মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

“মহালয়ায় প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা নদীর ঘাটে তর্পণ। আর দিন শুরু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে রেডিও চণ্ডীপাঠ শুনে”- জানান তৃণমূল সাংসদ। তাঁর কাছে মহালয়া মানে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা। এই পরিস্থিতিতে মা দুর্গার কাছে প্রার্থনা, তিনি যেন করোনার মতো অতিমারির বিরুদ্ধে লড়াই করে বাংলাকে জয়ী হওয়ার আশীর্বাদ দেন।

দেবী দুর্গার কাছে তিনি প্রার্থনা করেন, এই পরিস্থিতি কেটে গিয়ে যেন নতুন ভোর আসে। বাংলার প্রতিটি ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ছোঁয়া লাগে। তৃণমূল সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলি বিশ্বের দরবারে সমাদৃত, প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছে। সেই উন্নয়নের প্রকল্পে বাংলা সমৃদ্ধ হবে এই আশা করেন তিনি।

মা দুর্গার আশীর্বাদে উদ্ভাসিত হয়ে উঠুক বিশ্ববাংলা। মহালয়ার সকালে এই প্রার্থনাই করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ভোটের মুখে রাজ্যকে চাপে রাখতে গোর্খাল্যাণ্ড নিয়ে নয়া ছক বিজেপির

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...