Monday, May 18, 2026

রায়নার পিসির বাড়িতে দুষ্কৃতী হামলা, ৩ অভিযুক্তকে গ্রেফতার পাঞ্জাব পুলিশের

Date:

Share post:

সুরেশ রায়নার পিসির বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সরকারিভাবে এই তথ্য জানান। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে চিহ্নিত করা হয়। তারপর তাঁদের গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশকে এই সক্রিয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন সুরেশ রায়না।

ঘটনা ১৯ অগাস্টের। পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশে বাড়িতে হামলা করেছিল একদল দুষ্কৃতী। পাঠানকোটের থারিয়াল গ্রামে রায়নার পিসির বাড়ি। পিসির পরিবারের উপর আক্রমণ করে ১৪ জন দুষ্কৃতীর একটি দল। সেই সময় বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন পিসি-পিসেমশাই ও তাঁদের ছেলেমেয়েরা। তখনই আক্রমণ করে তারা। ঘটনাস্থলেই প্রাণ হারান পিসেমশাই অশোক কুমার। গুরুতর জখম হন পিসি আশাদেবী। তাঁর দুই পিসতুতো ভাই ৩২ বছরের কৌশল কুমার এবং ২৪ বছরের আপিন কুমারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। তাঁদের মধ্যে এক ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর।

ঘটনার তদন্ত শুরু করে পাঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে খবর, অশোক কুমারের বাড়ির ঘটনায় জড়িত ওই দলে অন্তত ১৪ জন ডাকাত ছিল। প্রত্যেকে আন্তঃরাজ্য দুষ্কৃতী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পাঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্ত বলেন, ১৪ জনের এই দলের মধ্যে ৩ জনকে ধরা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খোঁজ পেলেই তাদেরও গ্রেফতার করা হবে।

এই খবর পেয়ে, রাতারাতি দুবাই থেকে ভারতে ফেরেন সুরেশ রায়না। স্পষ্টতই, চলতি বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা হলো না রায়নার। তবে কাকার খুনিদের গ্রেফতারের পর সেই ক্ষত থেকে কিছুটা হলেও প্রলেপ পড়ল। পাঞ্জাব পুলিশের তৎপরতায় খুশি সুরেশ রায়না। এদিন তিনি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমাদের যে ক্ষতি হয়ে গিয়েছে তা কখনও পূরণ হবে না। পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অতি সক্রিয়তার জন্যই অপরাধীদের ধরা সম্ভব হয়েছে। পুলিশের এই তৎপরতা থাকলে, আগামী দিনে অপরাধের সংখ্যা কমবে।”

আরও পড়ুন-এবছরই ছিল অনেকের শেষ সুযোগ, JEE-NEET নিয়ে সুপ্রিম কোর্টে ফের আবেদন

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...