Monday, May 18, 2026

বলিউডের মাদকযোগে জয়ার পাশে হেমাও

Date:

Share post:

মাদক যোগ নিয়ে বলিউডকে প্রশ্নের মুখে পড়তে হওয়ায়, মুখ খুলেছিলেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ফার্স্ট লেডি’ জয়া বচ্চন।এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন আর এক অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। বললেন, “কিছু মানুষের জন্য বলিউডকে কালিমালিপ্ত করা যায় না। ফিল্ম ইন্ডাস্ট্রি শিল্পের জায়গা। এখানে সৃজনাত্মক কাজ হয়। বলিউড সম্পর্কে এই সব শুনলে খারাপ লাগে”। বলিউড প্রসঙ্গে বিরোধী নেত্রীকে সমর্থন করলেও অবশ্য দলীয় সাংসদ রবি কিষাণকে অসমর্থন করেননি হেমা। মেনে নিয়েছেন, বলিউডের কেউ কেউ মাদকাসক্ত। তবে বলিউডকে কোনও তারকা যে নর্দমার সঙ্গে তুলনা করবেন তা তিনি মানতে পারেন না।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমে অভিযোগের তির ছিল রিয়া চক্রবর্তী দিকে। কিন্তু তদন্ত এগোতেই সামনে আসে মাদক যোগ-সূত্র।আর ঘুরে যায় তদন্তের অভিমুখ।  মাদক যোগে শ্রীঘরে রিয়া চক্রবর্তী। গুঞ্জন রিয়া নাকি এনসিবির কাছে মুখ খুলেছেন। বলেছেন, বলিউডের হাইপ্রোফাইল তারকাদের নাম যাঁরা মাদক নেন।

আরও পড়ুন : শুধু রিয়া নন, স্বামীর আত্মহত্যায় ‘ভিলেন’ হয়েছিলেন রেখাও

গত সোমবার সংসদে বলিউডের মাদকচক্র নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন অভিনেতা সাংসদ রবি কিষেন। আর তার পরই তাঁকে একহাত নিয়ে অভিনেত্রী তথা সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চন বলেন, “যে থালায় খান সেই থালাই ফুটো করছেন”। এই মন্তব্যের প্রেক্ষিতে বলিউড ও রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হতেই জয়ার পাশে দাঁড়ান তাপসী পান্নু, সোনম কাপুররা।

সংসদে জয়া ও রবি কিষাণ দু’জনের বক্তব্যকেই অংশত সমর্থন করেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। হেমার বক্তব্য, দাগ লাগলে সেটা ধোয়ার ব্যবস্থা করতে হবে। বলিউড প্রসঙ্গে হেমা মালিনী অমিতাভ বচ্চন, রাজ কাপুর, ধর্মেন্দ্র, ঋষি কাপুরের মতো অভিনেতাদের কথা তুলে ধরেন। বলেন, তাঁরা শুধু বলিউডের অন্যতম মুখই নন অত্যন্ত শ্রদ্ধেয়। তারা অনেকেই প্রয়াত। কিন্তু দেশবাসী আজও তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। হেমার বক্তব্য, বলিউডের কেউ কেউ মাদক নেন সেটা সত্যি হলেও পুরো বলিউডকে মাদকে স্বর্গরাজ্য বলা অনুচিত। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সম্মান আছে।

বলিউডের মাদক নিয়ে জয়া বচ্চন মুখ খোলার পর তাঁকে সমর্থন করেছেন তাপসী পান্নু, সোনম কাপুর-সহ অনেকেই। সোনম বলেছেন, তিনি বড় হয়ে জয়া বচ্চনের মতো স্পষ্ট বাদী দৃঢ়চেতা হতে চেয়েছিলেন। তার জেরে ট্রোলের শিকার হতে হয়েছে সোনমকে। অনেকেই বলেছেন, এখনও যদি সোনম বড় হয়ে না থাকেন, তাহলে আর কবে হবেন?

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...