Thursday, May 14, 2026

গুগল প্লে স্টোর থেকে অদৃশ্য Paytm পেমেন্ট অ্যাপ, টাকা সুরক্ষিত, দাবি সংস্থার

Date:

Share post:

আচমকাই গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হল Paytm পেমেন্ট অ্যাপ৷
জানা গিয়েছে, পলিসি ভায়োলেশনের দায়েই Paytm-কে প্লে-স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তবে, Paytm-এর পেমেন্ট অ্যাপটি সরিয়ে নেওয়া হলেও Paytm-এর অন্যান্য অ্যাপ, Paytm for Business, Paytm Mall, Paytm Money অ্যাপগুলি এখনও প্লেস্টোরে রয়েছে৷ গুগল প্লে স্টোর থেকে সরানো হলেও অ্যাপেল অ্যাপ স্টোরে এখনও Paytm ডাউনলোড করা যাচ্ছে৷

Paytm-এর তরফে এক ট্যুইটে বলা হয়েছে, “নতুন ডাউনলোড বা আপডেটের জন্য Paytm অ্যান্ড্রয়েড অ্যাপটি সাময়িক ভাবে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না৷ খুব শিগগিরই তা ফিরে আসবে৷ আপনাদের সমস্ত অর্থই নিরাপদ এবং সুরক্ষিত রয়েছে৷ Paytm অ্যাপটিও আগের মতোই ব্যবহার করা যাচ্ছে৷” One97 Communications Ltd নামে একটি সংস্থা Paytm-এর মালিক৷ এই সংস্থার কর্ণধার বিজয় শেখর শর্মা৷ তবে চিনের আলিবাবা গোষ্ঠীর সহযোগী সংস্থা Ant Financials পেটিএম-এ বিপুল বিনিয়োগ করেছিল৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অনলাইন জুয়া নিয়ে Google-এর নতুন গাইডলাইন না মানার জন্যই Paytm-কে প্লে স্টোর থেকে সরানো হয়েছে ৷ তবে গুগলের গাইডলাইন মেনে যাতে Paytm অ্যাপটি প্লে স্টোরে ফিরিয়ে আনা যায়, সেই দু’ পক্ষে আলোচনাও চলছে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন-NIC-র কম্পিউটারে হ্যাকার-হানা, মোদি- ডোভালের তথ্য লোপাট, সন্দেহ শেনহুয়া’কে

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...