Thursday, May 14, 2026

থালা নিয়ে তরজায় নিশানা ফের জয়া, প্রতিবাদ ‘শক্তিমান’ ও রণবীরের

Date:

Share post:

কঙ্গনা থেকে অভিনেতা-সাংসদ রবি কিষাণ বলিউডের মাদক নিয়ে সরব হওয়ায়, মুখ খুলেছিলেন জয়া বচ্চন। এবার থালা নিয়েই বচ্চন পরিবারের কর্ত্রীকে কটাক্ষ করলেন শক্তিমান মুকেশ খান্না। সরব হলেন অভিনেতা রণবীর সোরেও।

বলিউডের ফার্স্ট লেডি তথা সমাজবাদী পার্টি নেত্রী বিজেপি সাংসদ রবি কিষাণকে কটাক্ষ করেছিলেন, “যে থালায় খাচ্ছ সেই থালায় ফুটো করছো”।ব্যাঙ্গ করেছিলেন, ভোজপুরি অভিনেতা রবি কিষণকে। ক্ষুব্ধ রাজনীতিক রবি কিষণও চ্যালেঞ্জ করেছিলেন, “যে থালায় মাদক দেওয়া হয়, তা আমি ছেদ করবই”।

থালা তরজাতেই সরগরম মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। এ প্রসঙ্গে জয়ার পাশে দাঁড়িয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। তবে এবার জয়া বচ্চনের বিরুদ্ধে মুখ খুললেন শক্তিমান মুকেশ খান্না। ক্ষুব্ধ অভিনেতার বক্তব্য, “এটাতো অদ্ভুত ব্যাপার। ‌তদন্ত নিয়ে কারও মনে ক্ষোভ থাকলে সে প্রকাশ করতে পারবে না। কেউ বলতে পারবে না কোনটা ঠিক কোনটা ভুল”। শক্তিমানের সাফ কথা,  “এখানে আমাদের কেউ খাবার সাজিয়ে দেয় না। কঠোর পরিশ্রম করে খাবার জোগাড় করতে হয়”।

আরও পড়ুন : সংসদ অধিবেশনে পর্ণ, হাতেনাতে ধরা পড়লেন থাই সাংসদ

মাদক ও জয়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। সে জন্য তাঁকে প্রবল বিতর্কের মুখে পড়তে হয়। থালা নিয়ে জয়ার বক্তব্য যে ভুলই এবার তা জানিয়ে সরব হয়েছেন অভিনেতা রণবীর সোরেও।তিনি বলেছেন, “ জয়া বচ্চন থালি সাজান বচ্চন পরিবারের জন্য। তাঁদের ছেলেমেয়েদর জন্য। আমাদের জন্য পড়ে থাকে শুধু টুকরোই। আমাদের টিফিন আমরা নিজেরাই গোছাই। কেউ আমাদের কিছু দেয় না। আর ওঁর সুযোগ থাকলে সমস্তটাই বচ্চন পরিবারকে দেবেন”।

এ নিয়ে বর্তমানে দ্বিধাবিভক্ত বলি মহল। মূলত সেলেব-কিডরা জয়ার দিকে থাকলেও, বাইরে থেকে এসে খেটে জায়গা করা অভিনেতা- অভিনেত্রীদের সাফ কথা, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম আছেই। তাঁদের থালা সাজিয়ে দেওয়া হয়নি।যেটেকু পেয়েছেন সেটা খেটেই।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...