Tuesday, June 23, 2026

সোনামসজিদ দিয়ে ১৯৯ টন ভারতীয় পেঁয়াজ এল বাংলাদেশে

Date:

Share post:

খায়রুল আলম(ঢাকা) : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজভর্তি ট্রাক ঢুকল বাংলাদেশে। শনিবার প্রায় বেলা ১১টা নাগাদ পেঁয়াজ ভর্তি প্রথম ট্রাকটি বাংলাদেশে প্রবেশ করে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিফুর রহমান বাবু জানান, গত ১৪ সেপ্টেম্বরের আগে খোলা এলসির বিপরীতে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। অনুমতির পর শনিবার থেকে পেঁয়াজের ট্রাক সোনামসজিদ বন্দরে ঢুকতে শুরু করেছে। ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় দুই শতাধিক ট্রাক আটকে আছে।

এছাড়া বেশকিছু ট্রাক পথে রয়েছে বন্দরে আসার জন্য। পর্যায়ক্রমে পেঁয়াজভর্তি সব ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত সাতটি ট্রাকে ১৯৯ টন পেঁয়াজ ঢুকেছে বলে জানা গেছে। ট্রাকে কয়েক দিন পেঁয়াজ আটকে থাকায় গরমে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন-পেঁয়াজ কূটনীতি: ভারত কথা রাখল না?

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...