Thursday, May 14, 2026

সম্প্রীতির খুঁটিপুজো আর রক্তদানে নজির যোগীপাড়ায়

Date:

Share post:

সম্প্রীতির খুঁটিপুজো। সঙ্গে রক্তদান। নজির গড়ল যোগীপাড়া পূজা কল্যাণ সমিতি। রবিবার দুর্গাপুজোর আবাহনে বসল খুঁটি। পুজোঅর্চনা হল। একদিকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর অন্যদিকে রক্তদান। সঙ্গে স্বাস্থ্যপরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কামাল হোসেন, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, ভাস্কর চৌধুরী, জয় মুখোপাধ্যায়, গোপাল হালদার, সুনীত ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় পাল প্রমুখ। পরে আসেন মন্ত্রী সাধন পাণ্ডে। বক্তারা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সমাজে সম্প্রীতি রক্ষায় জোর দেন। কামাল হোসেন, কুণাল ঘোষ, সুনীতরা যখন খুঁটিটি প্রতিষ্ঠা করছেন, তখন ফুটে উঠেছে প্রকৃত উৎসবের ছবি।

আরও পড়ুন- সিদ্ধান্ত বদল NIA গোয়েন্দাদের, এখনই দিল্লি নয়, কলকাতাতেই চলবে ৬ জঙ্গির জেরাপর্ব

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...