Monday, May 18, 2026

“গজবাওয়া এ তুল হিন্দ” হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্র ধরে আরও ২ জঙ্গির খোঁজ পেলো NIA

Date:

Share post:

মুর্শিদাবাদ থেকে ধৃত আল-কায়দা জঙ্গিদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে NIA গোয়েন্দাদের হাতে। এবার “গজবাওয়া এ তুল হিন্দ” হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্র ধরে ফের বড়সড় লিড পেলো NIA, আরও ২ জঙ্গির খোঁজ মিলেছে।

নতুন করে খোঁজ পাওয়া দুই জঙ্গির মধ্যে একজনের নাম আনসারি বলে জানা গিয়েছে। সেও মুর্শিদাবাদের বাসিন্দা। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। সঙ্গে রয়েছে NIA-এর একটি টিম।

ধৃতদেরকে জেরা করে জানা গিয়েছে, এই আনসারি আল-কায়দার অন্যতম শীর্ষ সদস্য। “গজবাওয়া এ তুল হিন্দ” নামে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে ওই জঙ্গিরা যোগাযোগ রাখত তাতে আনসারিও বেশ সক্রিয় ছিল বলে জানিয়েছে ধৃতরা।

আনসারি ছাড়াও এই গ্রুপেরই সদস্য আর এক জনের নাম পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাঙ্কেতিক ভাষায় কথা হত। একইসঙ্গে ধৃতদের ফোনে কাশ্মীরের একাধিক ছবিও পাওয়া গিয়েছে। সেগুলির অর্থ উদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাংকেতিক ভাষা উদ্ধারের জন্য ফরেন্সিক এক্সপার্ট-সহ এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন NIA তদন্তকারীরা।

আরও পড়ুন : কৃষি বিলের বিরোধিতা: বাদল অধিবেশনে সাসপেন্ড ডেরেক, দোলা-সহ আট সাংসদ

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...