Friday, May 15, 2026

জাগলিংয়ে বিশ্বরেকর্ডধারী মনোজ আজও দিন বদলের স্বপ্ন দেখেন

Date:

Share post:

মাথায় ফুটবল নিয়ে কলকাতার তালতলা মাঠে ৪৯.১৭ কিমি হেঁটেছেন। এভাবেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তিলাগেড়িয়া গ্রামের মনোজ মিশ্র এরপর মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন একটা চাকরির জন্য। প্রতিশ্রুতি মিললেও জোটেনি চাকরি।

আরও পড়ুন- Big Breaking: স্নাতক স্তরের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ের
বারবার কালীঘাট, নবান্ন ও ক্রীড়া দফতর হয়ে ঘুরে ঘুরেও শিকে ছেঁড়েনি এই বিশ্বরেকর্ডের অধিকারীর।
বিপিএল পরিবারভুক্ত এই মানুষটি পূজার্চনা করেই উপার্জন করেন। আর ফুটবলের কসরত দেখিয়ে বিশ্বরেকর্ড করেন।
লক্ষ্য ছিল ফুটবলার হওয়া। একসময় কলকাতা লিগে মৌড়ি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতেন। কিন্তু টাকা আয়ের জন্য গুজরাটের একটি প্লাস্টিক কারখানায় লেবারের কাজ শুরু করেন। সেখান থেকে ফের মুম্বাইয়ের দাদারে পাড়ি। ছোটদের ফুটবল খেলা শেখাতেন। এখানে খেলতে গিয়েই পায়ে চোট লাগে। খেলা ছেড়ে দিয়ে নেমে পড়েন ফুটবল জাগলিংয়ে। গড়ে ফেলেন ১০ টি বিশ্বরেকর্ড!

আরও পড়ুন- নিউ নর্মালে হাতের ছোঁয়া নেই ফুচকায়, ভাইরাল অভিনব আবিষ্কারের ভিডিও
একসময় তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী হয়েছেন। ভোটের প্রচারে তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে ফুটবল জাগলিং দেখিয়ে মানুষের নজর টেনেছেন। খোদ মুখ্যমন্ত্রীর সামনে নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামেও ফুটবল শো করেছেন। কিন্তু দিন বদলায় নি। গত রবিবারই এক মিনিটে ৭৯ বার ঘাড়ে বল ঘুরিয়েছেন গিনেস বুকে নাম তুলতে। তাঁর এই রেকর্ডটি হল Most Football Shoulder Roll More Than 79 Times In One Minute। আগের বিশ্বরেকর্ড আছে ইটালির ডেনিল কাটিংয়ের এক মিনিটে ৬৯ বার কাঁধের মধ্যে ফুটবল ঘোরানো।

আরও পড়ুন- কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে ২৫শে রাজ্যে ৪ ঘণ্টা সড়ক অবরোধ
আগামী ১১ অক্টোবর ফের তিনি নামবেন আর‌ও একটি বিশ্বরেকর্ড গড়ার জন্য। এবার তাঁর বিষয়  ‘Most Football Arm Chest Arm More Than 141 Times। এরপর আগামী ৮ নভেম্বর মাথায় ফুটবল নিয়ে সাইকেলে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করার রেকর্ডের জন্য জোরকদমে অনুশীলন করছেন মনোজ মিশ্র। মাথায় ফুটবল নিয়ে ৬১ কিমি সাইকেল চালাতে চান তিনি।
কিন্তু আজও দারিদ্রতা তার পিছু ছাড়ে নি। মনোজ মিশ্র জানান, ২০১৬ সালে স্বয়ং মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে স্পোর্টস কোটায় চাকরি দিতে বলেন তাঁকে। আজও জোটেনি চাকরি। বারবার প্রতিশ্রুতি আর আশ্বাস দিয়ে তাঁর মন ভোলানোর চেষ্টা করেছে সবাই‌। অভিমানের সুর তার গলায় । তবু দিন বদলের স্বপ্ন দেখেন বিশ্বরেকর্ডধারী।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...