Monday, June 8, 2026

দিলীপের গড়ে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে খড়্গপুরের চারনেতা

Date:

Share post:

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই দিলীপ ঘোষের গড়ে বিজেপিতে ভাঙন। খড়্গপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন চারনেতা। বুধবার এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা শাসক দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরেই বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তিনি বলেন, “দিলীপবাবুর গড় ঝুরঝুর করে ভেঙে পড়ছে”।

এদিন যে চারনেতা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলেই পরিচিত ছিলেন। বিজেপির শ্রমিক সংগঠনের নেতা শৈলেন্দ্র সিং, রাজদীপ গুহ, অজয় চট্টোপাধ্যায়, সজল রায় এদিন তৃণমূলে যোগ দেন। গত লোকসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে এঁরা এলাকায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন বলেই স্থানীয় সূত্রে খবর। এই পরিস্থিতিতে এই নেতাদের শাসকদলে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বেশ কয়েকবছর ধরেই পশ্চিম মেদিনীপুর পদ্ম শিবিরের ঘাঁটি বলে পরিচিত হয়ে উঠছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড় বলে পরিচিত খড়গপুর। কিন্তু ২০২১-এর নির্বাচনের আগে সেই খড়্গপুরেরই চারনেতার পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়া এলাকায় শাসকদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয় বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-“দেশকে হাসির খোরাক বানাচ্ছে মোদি সরকার”- টুইটে কটাক্ষ অভিষেকের

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...