Saturday, May 23, 2026

২১ বার চেষ্টা করেও আধার কার্ড মেলেনি, মামলা হলো মোদির বিরুদ্ধে

Date:

Share post:

‘মাত্র’ ২১ বার চেষ্টা করেছিলেন৷ আধার কার্ড মেলেনি৷ আর কত ধৈর্য ধরবেন৷ এবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলা রুজু করলেন৷

দীর্ঘ চেষ্টাতেও আধার কার্ড মেলেনি। আধার না থাকায় বেশ কিছু সরকারি প্রকল্পের সাহায্য মিলছে না। অনুরোধ-উপরোধের সব পালা শেষ করে একরাশ বিরক্তি নিয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই লোক আদালতে মামলা করে দিলেন ওড়িশার এক দিনমজুর।

ওড়িশার কান্ধামল জেলায় থাকেন জিতেন্দ্র কুমার শেঠি৷ পেশায় নির্ভেজাল দিনমজুর, ২১ বারের চেষ্টাতেও তিনি পাননি তাঁর নামের আধার কার্ড। বাধ্য হয়ে ফুলবনি লোক আদালতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি। মামলার বিষয়, তাঁর নামে আধার কার্ড নথিভুক্ত হয়েছে৷ ২০ বার ছবি তোলা হয়েছে৷ ২০ বার আঙুলের ছাপ নেওয়া হয়েছে, নিজের পরিচয় পত্রের প্রমাণ হিসেবে ১২ বার ভোটার কার্ড, জব কার্ড ইত্যাদি জমা করেছেন৷ তবুও তিনি তাঁর আধার কার্ড হাতে পাননি।

জিতেন্দ্র কুমার শেঠি বলেছেন, তাঁর পরিবারের অন্য কারুর সমস্যা হয়নি আধার কার্ড পেতে, শুধুমাত্র তাঁরই এত সমস্যা হচ্ছে। এ মামলার ভবিষ্যৎ কী, তা আন্দাজ করা যাচ্ছে৷ মামলা যেহেতু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রথম শুনানিতেই তা খারিজ হওয়ার সম্ভাবনা পুরো মাত্রায়৷

আরও পড়ুন- পুজোকমিটিরা খুশি হতেই বিরোধিতায় নামল বিরোধীরা

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...