Thursday, May 14, 2026

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছত্রধর, হাজিরা দিলেন না NIA আদালতে

Date:

Share post:

NIA আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হলো না। আদালতের বাইরে গাড়িতে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করার পর সোজা চলে গেলেন বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন সেখানে।

বেশ কয়েকটি পুরোনো মামলায় NIA–এর ডাকে সাড়া দিয়ে আজ, শুক্রবার সকালে কলকাতায় আসেন ছত্রধর মাহাতো। এদিন তাঁর NIA বিশেষ আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও জ্বর এবং শ্বাসকষ্ট থাকার কারণে আদালতের ভিতরে ঢোকেননি তিনি। সূত্রের খবর, গায়ে বেশ জ্বর থাকায় সোজা হাসপাতালে গিয়েই ভর্তি হলেন তিনি। জিজ্ঞাসাবাদ আপাতত স্থগিত বলেই জানা যাচ্ছে। আগামীকাল শনিবার শালবনিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল NIA আধিকারিকদের। প্রসঙ্গত, এদিন কলকাতায় NIA আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ছত্রধর মাহাতো ছাড়াও আরও ১০ জনের। তাঁরা অবশ্য NIA আদালতে হাজিরা দিয়েছেন বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগে দু’বার ছত্রধর মাহাতোকে জেরা করেছে NIA। গত ২৫ ও ২৬ অগাস্ট তাঁকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন হন। সেই খুনের ঘটনায় ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদ করছে NIA. এরপর ওই বছরই শেষেরদিকে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনাতেও ছত্রধর মাহাতোর নাম উঠে আসে। এই সব নিয়েই NIA তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার আপাতত সেই প্রক্রিয়া স্থগিত রাখছে NIA.

আরও পড়ুন- প্রয়োজনে ছুটি ছাঁটাই, সপ্তাহে ৬ দিন ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী পোখরিয়াল

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...