Thursday, June 4, 2026

আইপিএল শুরু হতেই শহরে বেটিং চক্রের রমরমায় ধৃত ৯ , বাড়তি নজরদারি কলকাতা পুলিশের

Date:

Share post:

আমিরশাহিতে শুরু হয়ে গিয়েছে আইপিএলের মহারণ। এরই সঙ্গে কলকাতায় শুরু হয়েছে বেটিং। কলকাতা পুলিশের জালে আপাতত ৯ জন, উদ্ধার নগদ দেড় লক্ষ টাকা। আইপিএল চলাকলীন নিয়মিত এমন অভিযান চলবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন- ‘কেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে?’ মুখ খুললেন গাভাসকর
বৃহস্পতিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতায় ধরপাকড় চালায় পুলিশ। হদিশ মেলে বড়সড় বেটিং চক্রের। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে ।
রাতেই কলকাতার বেশ কয়েকটি হোটেল ও বাড়িতে হানা দেন গোয়েন্দারা। পার্ক স্ট্রিট–সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে বেটিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১৭টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, তিনটি টিভি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি একটি গাড়ি–সহ নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
মুম্বই ও দেশের অন্যান্য বড়ো শহরের সঙ্গে এদের যোগাযোগ থাকতে পারে বলে অনুমান করছে গোয়েন্দা বিভাগ। মহামারির আবহের মধ্যেও এভাবে বেটিংচক্র মাথাচাড়া দেওয়ায় বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ ।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...