Sunday, February 1, 2026

গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে “দিদির রান্নাঘর”, ১০ টাকায় পেটপুরে খাবার

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনে অনেকে কাজ হারিয়েছেন। অনেকের বেতন কমেছে। সবমিলিয়ে গভীর আর্থিক সংকটে রয়েছেন এ রাজ্যের অনেক মানুষ। তাই এই কঠিন পরিস্থিতিতে

অসহায় মানুষের মুখে সামান্য অন্ন তুলে দিতে শহর কলকাতায় শ্রমজীবী ক্যান্টিন চালু করেছিলেন বামপন্থী কর্মী, সমর্থকরা। যাদবপুর থেকে সেই কিচেনের পথ পরিক্রমা হয়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে। এবার সেই পথে হেঁটেই দিকে দিকে কমিউনিটি কিচেন চালু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। হাওড়া “মমতার মমতা”-এর পর এবার বেহালায় চালু হলো “বেহালার হেঁসেল”। অনেকে এটাকে “দিদির রান্নাঘর”ও বলছেন। বেহালা ১২৯ নম্বর ওয়ার্ডে বিজি প্লেস খেলার মাঠে আজ এই হেঁসেলের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মূলত, বেহালা এলাকার দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হবে খাদ্য সামগ্রী। মূল্য ধার্য করা হয়েছে মাত্র ১০টাকা।

বেহালার হেঁসেলের মূল উদ্যোক্তা ১২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সংহিতা দাস।আজ, শনিবার বেহালার হেঁসেলের সূচনা লগ্নে প্রচুর মানুষের ভিড় চোখে পড়ে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুপন বিলি করা হয়। তৃণমূলের এমন উদ্যোগে খুশি এলাকার গরিব-নিম্নবিত্ত অসহায় মানুষ।

অন্যদিকে, বারাকপুরে স্পোর্টিং ক্লাব ও তৃণমূলের যৌথ উদ্যোগে চালু হচ্ছে স্বল্পমূল্যে একবেলা পেটভরে খাবারের জন্য বিশেষ ব্যবস্থা। নাম “দিদির রান্নাঘর”। আগামী একমাস এখানে মাত্র ৫ টাকাতেই মিলবে মধ্যাহ্নভোজ।

আরও পড়ুন: ১০০ দিনের কাজে দেশের সেরা বাংলা, জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী

spot_img

Related articles

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...

যৌন নির্যাতনের প্রতিবাদে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ! ঠাকুমার খাটের নীচে মিলল দেহ

যৌন নির্যাতনের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে খুন! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অভিযোগ, এক নাবালককে যৌন...