Thursday, April 9, 2026

এবার মিষ্টিতেও থাকবে এক্সপায়ারি ডেট, নির্দেশিকা জারি কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থার

Date:

Share post:

এবার মিষ্টিতে এক্সপায়ারি ডেট লেখা বাধ্যতামূলক করল কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা। চিঠি দিয়ে ফুড সেফটি কমিশনার জানিয়েছেন, প্যাকেটজাত মিষ্টিতে প্যাকেটের উপর লিখতে হবে ‘এক্সপায়ারি ডেট’। আর প্যাকেটজাত নয় এমন মিষ্টির ক্ষেত্রে ট্রের উপর লিখে রাখতে হবে ‘বেস্ট বিফোর’ তারিখ। ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। ইতিমধ্যে সেই চিঠি পৌঁছেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির খাদ্য নিয়ামক কর্তৃপক্ষের কাছে।

বেশ কিছুদিন ধরে মিষ্টিতে এক্সপায়ারি ডেট লেখার পদ্ধতি চালুর চেষ্টা করছিল ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। কিন্তু দেশে মিষ্টি শিল্প অসংগঠিত হওয়ায় এই নিয়ম প্রয়োগে নানা পদ্ধতিগত জটিলতা দেখা দিচ্ছিল। এর আগে বিভিন্ন ছোটো মিষ্টির দোকানের মালিকরা জানান, এক্সপায়ারি ডেট লেখার জন্য প্রতিটি মিষ্টি আলাদা করে প্যাকেটবন্দি করতে গেলে খরচ অনেক বেড়ে যাবে। তাতে বাড়বে মিষ্টির দাম।

মিষ্টি কবে তৈরি করা হয়েছে, সেটাও উল্লেখ করার জন্য সুপারিশ করেছে নিয়ামক সংস্থা। তবে সেটা বাধ্যতামূলক নয়। এখন যে সব মিষ্টি প্যাকেটে করে বিক্রি হয় শুধুমাত্র তার কন্টেনারের উপরেই ম্যানুফ্যাকচারিং ডেট এবং কতদিনের মধ্যে সেটা খেতে হবে, সেটা লেখা থাকত। নতুন নির্দেশিকার ফলে মিষ্টির দাম বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। এই নিয়ম কার্যকর হলে ক্রেতা জানতে পারবেন, কতদিনের মধ্যে মিষ্টিটি খেয়ে ফেলতে হবে। কিন্তু মিষ্টি প্যাকেটবন্দি না হলে তা থেকে কোনও শারীরিক অসুস্থতা হলে আইনি সুবিধা পাওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন:মহারাষ্ট্রের জোট রাজনীতিতে ট্যুইস্ট, ফড়নবিশ-রাউতের গোপন বৈঠক

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...