Thursday, May 7, 2026

নতুন ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশনের নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্র

Date:

Share post:

গোটা দেশে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনে একই নিয়ম প্রযোজ্য হবে। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হবে।এই ঘোষণা করেছে সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক। নতুন নিয়মে সব রাজ্যের গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স একই রকম দেখতে হবে, সঙ্গে থাকবে একটি QR কোড। ১০ বছর পর্যন্ত এই কোড স্ক্যান করে ড্রাইভারের শাস্তি ও জরিমানার ইতিহাস দেখা যাবে।
নতুন ড্রাইভিং লাইসেন্সে আপতকালীন যোগাযোগের নম্বর থাকবে।
নতুন নিয়মে একটি কেন্দ্রীয় ডেটাবেসে সব গাড়ি ও ড্রাইভারের তথ্য সঞ্চিত থাকবে। ট্রাফিক পুলিশের কাছে একটি ডিভাইস থাকবে। এই ডিভাইস ব্যবহার করে এই QR কোড স্ক্যান করলেই ড্রাইভারের সব তথ্য জানা যাবে। NFC এর মতো কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার হবে এই লাইসেন্সে।
গাড়ির রেজিস্ট্রেশন কার্ডে থাকবে আগের থেকে বেশি তথ্য। এখন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তার রঙ কয়েক বছর পরেই আবছা হয়ে যায়। নতুন ড্রাইভিং লাইসেন্সে উন্নত রঙ ব্যবহার করবে কেন্দ্র। যার ফলে সহজে এই কার্ডের লেখা সহজে মুছবে না।

আরও পড়ুন-অভিনয় সামলেই পিএইচডি ডিগ্রি অর্জন ‘জুন আন্টি’র

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...