Tuesday, May 12, 2026

দুনিয়াজুড়ে করোনায় মৃত্যু ১০ লক্ষ অতিক্রম করলো

Date:

Share post:

গোটা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেলো। এই মুহুর্তে বিশ্বে এই রোগে আক্রান্ত হয়ে মোট ১০,০৬,৩৪৪ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৪৬ হাজার ৬৬২ জন। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৮ লক্ষ ৭৬ হাজার ১৬৯ জন রোগী। সংক্রমণ এবং করোনায় মৃত্যুর তালিকার শীর্ষে আছে আমেরিকা। এ পর্যন্ত মার্কিন মুলুকে ৭৩ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লক্ষেরও বেশি। আমেরিকার পরই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বেসরকারি হিসেব অনুযায়ী এদেশে এখনও পর্যন্ত ৬১ লক্ষ ৪৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৯৬ হাজারেরও বেশি। আমেরিকা ও ভারতের পরের স্থানে ব্রাজিল। ওইদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লক্ষ ৪৮ হাজারেরও বেশি। সংক্রমণে তৃতীয় স্থানে থাকলেও ভারতের চেয়ে ওদেশে মৃত্যুর হার বেশি। এ পর্যন্ত ব্রাজিলে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৪২ হাজারেরও বেশি মানুষ।

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...