Friday, May 15, 2026

নিজের চিকিৎসা নিজে করতে গিয়ে করোনার বলি এক চিকিৎসক

Date:

Share post:

রাজ্যে ফের করোনার বলি এক চিকিৎসক। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালের দন্ত চিকিৎসক সন্দীপ দে। বয়স হয়েছিল ৫০ বছর। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন সন্দীপবাবু। নিজের চিকিৎসা নিজেই করছিলেন।

করোনার উপসর্গও ছিল তাঁর। তা সত্ত্বেও বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাননি। পরে দুর্গাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে যান সন্দীপ দে। এরপর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। গত শুক্রবার অবস্থা গুরুতর হওয়ার পর শনিবার সকালে দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই রবিবার মৃত্যু হয় সন্দীপবাবুর। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ ছিল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন-বালি ভর্তি ট্রাক উল্টে যেতেই বেরিয়ে পড়ল পেটি পেটি মদের বোতল! আহ্লাদে আটখানা গ্রামবাসীরা

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...