Wednesday, February 25, 2026

ধর্ষণের মামলায় আজ ভারসোভা থানায় তলব অনুরাগ কাশ্যপকে

Date:

Share post:

পায়েল ঘোষের অভিযোগের ভিত্তিতে অনুরাগ কাশ্যপকে সমন পাঠাল মুম্বই পুলিশ। আজ সকাল ১১টায় পরিচালক তথা প্রযোজককে হাজিরা দিতে হবে মুম্বইয়ের ভারসোভা থানায়। সেখানে তাঁর বয়ান রেকর্ডের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর অভিনেত্রী পায়েল ঘোষ, অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল, বছর পাঁচেক আগে, অর্থাৎ, ২০১৫-১৬ সাল নাগাদ অনুরাগ কাশ্যপের কাছে অডিশন দিতে গিয়েছিলেন তিনি। ওই সময় অনুরাগ তাঁকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ইঙ্গিত করেন প্রথমে। এরপর ঘরের দরজা বন্ধ করে নীল ছবি চালিয়ে পায়েলকে শয্যা সঙ্গিনী করার চেষ্টা করেন তিনি। পায়েল রাজি না হলে, তাঁকে আরও অন্য রিচা চাড্ডা, হুমা কুরেশিদের ছবি দেখিয়ে বলা হয়, যে তাঁরাও মাঝে মধ্যে পরিচালকের কাছে আসেন। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিনেত্রীরা।

আরও পড়ুন : আনলক 5: বাংলার পথে হেঁটে সিনেমা হল চালুর নির্দেশ কেন্দ্রের

শুধু তাঁরাই নন, পরিচালকের হয়ে সওয়াল করেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী সহ বলিউডের একাধিক অভিনেত্রী। অনুরাগ এই ধরণের কাজ করতে পারেন না বলেই জানান সকলে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন বলিউডের পরিচালক ও প্রযোজক অনুরাগ কাশ্যপ। তারপরেই তাঁর বিরুদ্ধে ওঠে এমন অভিযোগ। অনুরাগের স্পষ্ট দাবি, তাঁর মুখ বন্ধ রাখতেই মিথ্যা অভিযোগ করছে বিরোধীরা।

মঙ্গলবার পায়েলের অভিযোগের ভিত্তিতে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারির কাছে সওয়াল করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আটওয়াল। এই প্রসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি।

spot_img

Related articles

শুভেন্দু নন্দীগ্রামে যাওয়ার পরই পালাবদল! বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ‘বিজেপি’র অনাস্থা

নন্দীগ্রামে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করার পর সাধারণ মানুষ সেখানে ভিড় করেছে বিপুলভাবে। আর...

ভোরের হাওড়ায় চলল গুলি: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন প্রোমোটারকে

ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি (firing) করে প্রোমোটার যুবককে...

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...