Saturday, March 14, 2026

আজই শুরু স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। ইউজিসির নির্দেশ মেনে পরীক্ষা আয়োজনের কথা বলেছে রাজ্য সরকার।

বাড়িতে বসেই অনলাইনে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে প্রশ্নপত্র। পরীক্ষার জন্য ২ ঘণ্টা এবং প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোডের জন্য অতিরিক্ত আধ ঘণ্টা বেশি সময় দেওয়া হচ্ছে। পরীক্ষা শেষ হবে ১৮ অক্টোবর। এই কয়েকদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার চালু রাখতে অ্যাডভাইজারি জারি করেছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন। কারণ পরীক্ষা মূলত কম্পিউটার এবং স্মার্টফোন নির্ভর। তাই বিদ্যুৎ পরিষেবা সচল রাখা বাধ্যতামূলক। তবে যারা উত্তরপত্র আপলোড করতে পারবে না, তাঁদের উত্তরপত্র সংগ্রহ করবে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্পষ্টতই, রাজ্যের ইতিহাসে এই প্রথম বাড়িতে বসেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, “কয়েকটি গ্রাম এবং শহরে ইন্টারনেট সংযোগ দুর্বল।” সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কলেজগুলিতে উত্তরপত্রগুলি জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কলেজের আধিকারিকরা এবং শিক্ষকরা পড়ুয়াদের সবরকম ভাবে সাহায্য করবেন।”

আরও পড়ুন:আজ থেকে বাধ্যতামূলক মিষ্টির ‘এক্সপায়ারি ডেট’

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...