Wednesday, June 3, 2026

এসে গেল প্রধানমন্ত্রীর নয়া বাহন, থাকছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ব্যবস্থাও

Date:

Share post:

ক্ষেপণাস্ত্র প্রতিরোধের অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন প্রধানমন্ত্রীর নতুন বাহন চলে এল ভারতে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহারের জন্য এই বিশেষ বিমান। বিমানটি এবার এয়ার ইন্ডিয়া ওয়ানে যুক্ত হতে চলেছে। আমেরিকার টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে ১৫ ঘণ্টার যাত্রা শেষে অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩৩০ ই আর বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ৩ টে ১১ মিনিটে বোয়িং জেটটি ভারতে অবতরণ করে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ব্যবহারের জন্য এধরনের দুটি বিমান ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিমানের প্রধান বিশেষত্ব, তার অতি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। বিশেষত এই বিমানে আছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নিজস্ব ‘মিসাইল ডিফেন্স সিস্টেম’। যা ‘লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার্স’ নামে পরিচিত। বিমানে রয়েছে সেল্ফ প্রোটেকশন স্যুট। নিরাপত্তা ব্যবস্থার বিচারে এবার মার্কিন প্রেসিডেন্টের বিমানকে টক্কর দেবে মোদির এই নয়া বাহন। বিমানে থাকছে একটি বড় মাপের অফিস। বৈঠকের জন্য ঘর, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমের পাশাপাশি স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা সামলানোর জন্য আছে একটি সম্পূর্ণ আলাদা বন্দোবস্ত। শুধু তাই নয়, তেল ভরার জন্য কোথাও না দাঁড়িয়েই ভারত থেকে আমেরিকা সরাসরি উড়ে যেতে পারবে বিমানটি। বিশেষভাবে তৈরি দুটি বিমানের গায়ে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। একইসঙ্গে থাকবে অশোক স্তম্ভও।

আরও পড়ুন-যোগীর রাজ্যে পুলিশি জুলুম : হাথরাসে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধিদলকে

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...