Friday, March 13, 2026

হাথরাসে রাজনৈতিক নেতাদের আটকানো কার্যত সমর্থন করলেন মুকুল!

Date:

Share post:

হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে বৃহস্পতিবার প্রথমে রাহুল গান্ধীকে আটকানো হলো, মেরে মাটিতে ফেলা হল। আর শুক্রবার, তৃণমূলের সাংসদ দলকে। একইভাবে মেরে মাটিতে ফেলে দেওয়া হলো তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে। সে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির সহ-সভাপতি মুকুল রায় বেফাঁস মন্তব্য করলেন। শুধু যে তিনি এই আটকানোকে সমর্থন করলেন তাই নয়, এ রাজ্যের ঘটনাকে উদাহরণ হিসাবে টানতে গিয়ে বললেন, ‘নাথিং নিউ’। অর্থাৎ বিজেপি নেতা হিসাবে তিনি এই ঘটনার মোটেই বিরোধিতা করছেন না, কার্যত মুখে সমর্থনের সুর।

দিল্লি থেকে ফিরে মুকুল কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর দাবি উত্তরপ্রদেশ সরকার নাকি ঠিক ব্যবস্থা নেবে। আর রাজ্যের নির্বাচনে কোনও বিশেষ দায়িত্ব? মুকুল বলেন, সহ সভাপতি হিসাবে অন্য রাজ্যের মতো এ রাজ্যের ভোটেও যে দায়িত্ব থাকবে, বাংলার ক্ষেত্রেও থাকবে।

আরও পড়ুন- জানুয়ারিতেই দেশে করোনার প্রতিষেধক? ইঙ্গিত দিলেন গুলেরিয়া

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...