Wednesday, May 6, 2026

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কে এন গোবিন্দাচার্য

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন ইটারনাল হিন্দু ফাউন্ডেশনের ফাউন্ডার কে এন গোবিন্দাচার্য। কলকাতায় সৎসঙ্গ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর সাফ কথা, কৃষকরা ন্যূনতম মূল্যের কম দামে যদি ফসল বিক্রি করতে বাধ্য হয় সে ক্ষেত্রে যারা সেই ফসল কিনছে তাদের শাস্তির ব্যবস্থা কে করবে? কৃষকদের উন্নয়ন করতে গেলে প্রয়োজন উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়ানো। কৃষি মান্ডির বাইরেও ফসল কেনার জন্য সরকার-ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্য বাধ্যতামূলক করা দরকার। চুক্তি চাষে কোনও বিষয় নিয়ে কৃষক-ব্যবসায়ীর মধ্যে কোনও বিরোধ তৈরি হলে তার মীমাংসা কী ভাবে হবে।অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনী বিলে সঙ্কটকালীন সময়ে একজন ব্যবসাদার কোন পণ্য কত পরিমাণ মজুত রাখতে পারবেন তার কোনও নির্দিষ্ট ব্যাখ্যা ওই বিলে নেই।

গত একমাস যাবত অধ্যায়ন যাত্রায় অংশ নেন গোবিন্দাচার্য। প্রয়াগ থেকে শুরু হয়েছিল তার সেই যাত্রা। ২ অক্টোবর গঙ্গাসাগরে তা শেষ হয়। এরপরই আজ সোমবার কলকাতায় ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’এর মুখোমুখি হয়ে তিনি বললেন,দুনিয়াজুড়ে ভারতীয় সংস্কৃতির প্রভাবের কথা ভুলে গেলে চলবে না। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের তরফে জয়ন্ত লাহিড়ী, বিধান কর, দেবতনু ভট্টাচার্য, পবন শ্রীবাস্তব প্রমুখ বিশিষ্টরা।

এদিন গোবিন্দাচার্য স্পষ্ট জানান, বিদেশি বিকাশ নয় দেশীয় বিকাশ দরকার। সামাজিক, রাজনৈতিক আর্থিক বিকাশ দরকার। ধর্মবোধের জাগরণ দরকার । মা গঙ্গার মাহাত্ম্যের কথা এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন।
ধর্মবিশ্বাস ব্যতীত ভারত গড়তে পারে না। গঙ্গাজির কথা চিন্তা না করে দেশীয় উন্নয়ন সম্ভব নয়। এখানে ঐতিহ্য এবং কৃষিকে আরও শক্তিশালী করা দরকার।

আরও পড়ুন-সুস্থতার হার বাড়ল রাজ্যে, দৈনিক সংক্রমণ এবং মৃত্যুতে ফের শীর্ষে কলকাতা

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...