Monday, May 25, 2026

ফের হাথরাসে নির্যাতিতার বাড়িতে সিট

Date:

Share post:

রবিবার সকালে ফের হাথরাসে নির্যাতিতার বাড়িতে গেল সিট। জানা গিয়েছে, এদিন নির্যাতিতার বাবা, মায়ের বয়ান নেবে তারা। এর আগে শুক্রবার এবং শনিবার সিটের আধিকারিকরা গিয়েছিলেন হাথরাসে। সূত্রের খবর, এদিন বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছে নির্যাতিতার পরিবার। এদিকে চাপের মুখে পড়ে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিনই ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ গিয়েছেন হাথরাসে।

যোগী আদিত্যনাথের সিবিআই তদন্তের আবেদন অবশ্য রাজনৈতিক কৌশল বলেই মত অনেকের। কারণ ঘটনার প্রথমদিন থেকেই উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা ঢাকা দিতে এই কৌশল বলেই মনে করছেন রাজনীতিবিদরা। তাই হাথরসকাণ্ডে ধর্ষণ ও নির্যাতিতার মৃত্যুর তদন্তে রাজ্য পুলিশ দিয়ে তৈরি সিট নয়,  সিবিআই করুক এটাই চাইছেন যোগী। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর দফতর।

আরও পড়ুন:প্রিয়াঙ্কার কুর্তা ধরে টান যোগীর পুলিশের, সমালোচনায় সরব বিরোধীরা

Related articles

রাজ্যের নতুন সিইও নীলম মীনা, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের 

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে নীলম মীনার নাম ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের...

CRPF-এর সামনেই মহিলাকে সপাটে চড় নিউটাউন থানার পুলিশ আধিকারিকের!

ক্ষমতার পালাবদলের পরেই ঔদ্ধত্য রাজ্যের পুলিশের (State Police)! অভিযোগ, নিউটাউনের (New Town) সবুজপল্লিতে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এক মহিলাকে...

মরণোত্তর পদ্মবিভূষণ কিংবদন্তী ধর্মেন্দ্রকে, রাষ্ট্রপতির হাত থেকে চোখের জলে সম্মান নিলেন হেমা

গতবছর কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করেছিল এবং মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে অভিনেতা ধর্মেন্দ্রকে। এবার দিল্লিতে তাঁর...

নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বলুক না কেন, এটা ‘ডিটেনশন...