Monday, April 13, 2026

করোনা কাঁটার মধ্যেই জমজমাট পরেশ পালের ইলিশ উৎসব

Date:

Share post:

প্রতি বছরের মতো এ বছরও কাঁকুরগাছিতে ইলিশ উৎসবের আয়োজন করেছিলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ এবার ১৬ তম বর্ষে তাঁর ইলিশ উৎসব। করোনা আবহের মধ্যেও পরেশ পাল বিগত বছরগুলোর মতোই ইলিশ উৎসবের মধ্য দিয়ে খাদ্যরসিক মাছে-ভাতে বাঙালিকে তাঁর স্বাদ থেকে বঞ্চিত করেননি। ইলিশ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল দুই বাংলার মেলবন্ধন ও মৈত্রির বার্তা।

বিখ্যাত এই ইলিশ উৎসবে পদ্মাপারের ইলিশ নিয়ে মেতেছিল দুইপারের মানুষ৷ এই অনুষ্ঠানের জন্য বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে ৪০০ কেজি ইলিশ পাঠানো হয়।

পরেশ পালের উদ্যোগে আয়োজিত এই ইলিশ উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্টজন থেকে আমজনতা। এদিনের ইলিশ উৎসবে হরেক রকম ইলিশ পদে কবজি ডোবালেন সকলেই৷ এবছরও উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তাঁর হাত ধরেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় এদিন৷

ইলিশ উৎসবে শুরু থেকে শেষ অবধি ছিল ইলিশের নানা সুস্বাদু পদ৷ কাচ্চি বিরিয়ানি, ইলিশের মালাইকারি, সর্ষে ইলিশ, ইলিশ দিয়ে কচু শাক, চালতা দিয়ে ইলিশের টক, ভাজা ইলিশ, খোকা ইলিশের মালাইকারির।

ফিরহাদ হাকিম জানান, যেখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে হৃদয়ের সম্পর্ক। অর্থাৎ কৃষ্টি-শিল্প-সংস্কৃতি দুই দেশেরই এক। এপার বাংলা -ওপার বাংলা একে অন্যের পরিপূরক। বাঙালির প্রিয় ইলিশ ইলিশ খেতে কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করতেই হয়।

আরও পড়ুন-ফুলবাগান মেট্রোর উদ্বোধন, ২০২১-এর মধ্যে ইস্ট-ওয়েস্টের কাজ শেষের প্রতিশ্রুতি

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...