Tuesday, June 23, 2026

প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের ফল

Date:

Share post:

আজ, সোমবার প্রকাশিত হলো চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার ফল। http://result.jeeadv.ac.in/  ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল। গত ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দেড় লক্ষ। পাশ করেছেন ৪৩ হাজার পরীক্ষার্থী। দেশের ২২২ শহরে ১০০১ টি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। গত মাসে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা হয়। ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পেরেছেন তাঁরাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় অংশ নেন।


ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন চিরাগ ফালোর। তাঁর প্রাপ্ত নম্বর ৩৫২। ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন কনিষ্ক মিত্তাল। তাঁর প্রাপ্ত নম্বর ৩১৫। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। যাদের ফল আশানুরূপ হয়নি তাদের নিজেদের চেষ্টা চালিয়ে যেতে বলেছেন। পাশাপাশি আইআইটি দিল্লিকে এই পরীক্ষা নেওয়া এবং সময় মতো ফল প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়েছেন পোখরিয়াল।

আরও পড়ুন:কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, নবান্নে ভার্চুয়াল অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...