Thursday, May 14, 2026

মহাকাশ কেন্দ্রে বসেই এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মার্কিন নাগরিকদের

Date:

Share post:

এবার মহাকাশ কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেবেন ৩ মার্কিন মহাকাশচারী। আগামী মাসে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। মহাকাশ কেন্দ্রে বসেই নিজের ভোট দেবেন তাঁরা।

মার্কিন মহাকাশচারী মাইকেল হপকিন্স, ভিক্টোর গ্লোভার, শ্যানন ওয়াকার, এবং জাপানি মহাকাশচারী সইচি নগুচি স্পেসএক্সের ক্রু ড্রাগন ভিত্তিক মিশনে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাবেন। কীভাবে হবে এই প্রক্রিয়া? মূলত ওই তিন মার্কিন মহাকাশচারীরা মহাকাশ থেকে ‘ইলেকট্রনিক পিডিএফ ফাইল’ পূরণ করবেন।নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের মেইল মারফত সেই ফাইল পাঠাবেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘রেসিলিয়েন্স’ নামের ক্যাপসুলে করে মহাকাশের উদ্দেশে রওনা হবেন তাঁরা।

কয়েক মাস আগে নাসার স্পেস শাটলগুলির মেয়াদ ফুরিয়ে যায়। রাশিয়ার সয়ুজ মহাকাশযানের উপরে নির্ভর করতে হচ্ছিল যুক্তরাষ্ট্রকে। স্পেসএক্সের ক্রু ড্রাগনের জন্য আপাতত রাশিয়ার উপর নির্ভরশীল নয় যুক্তরাষ্ট্র। এই নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য বেসরকারি খাতে মহাকাশ মিশন শুরুর উত্‍সাহ দিয়ে আসছিল নাসা। মহামারি পরিস্থিতিতে এই অভিযানের নাম ‘রেসিলিয়েন্স’ হবে বলে ঠিক করেছেন মহাকাশচারীরা। এই কঠিন পরিস্থিতির মধ্যে নাসা যে নিজেদের অভিযান স্থগিত করেনি তাতে খুশি মহাকাশচারীরা। মার্কিন মহাকাশচারী হপকিন্স বলেছেন, ‘‘২০২০ আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত খারাপ একটা বছর। একইসঙ্গে চ্যালেঞ্জিংও। মারণ ভাইরাসের জন্য অনেক কিছু ওলট পালট হয়ে গিয়েছে।  অর্থনৈতিক দুর্দশা, অস্থিরতা সত্ত্বেও নাসা নিজেদের উৎক্ষেপণ পরিকল্পনা থামায়নি। আবার ওখানে বসে ভোট দেওয়ার সুযোগও পাব। নাসার এই উদ্যোগে আমরা স্বাগত জানিয়েছি।’’

আরও পড়ুন:তীর্থযাত্রীদের জন্য খুলল পবিত্র মক্কার দরজা

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...