Thursday, May 14, 2026

দীনেশ কার্তিককে সরিয়ে ইয়ন মর্গ্যানকে অধিনায়ক চাইছেন নাইট সমর্থকরা

Date:

Share post:

গত বছরের মতো এই বছরেও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । এবছর আইপিএল-এ কলকাতার ৪ টি ম্যাচ হয়েছে। যার মধ্যে দুটি ম্যাচে জয় আর দুটি ম্যাচে পরাজিত হয়েছে নাইট রাইডার্স। আর এই ৪ টি ম্যাচে কেকেআর-এর অধিনায়ক হিসাবে দীনেশ কার্তিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা । এমনকি অধিনায়কের কিছু ভুল সিদ্ধান্ত একেবারেই পছন্দ নয় সমর্থকদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই অধিনায়ককে বদলের দাবি উঠছে।
এবছর দল অনেক বেশি শক্তশালী ও ভালো রয়েছে। কিন্তু সেই একই রয়ে গেছে অধিনায়কের চিন্তাধারা। অধিনায়কের ইচ্ছানুযায়ী ভুল ব্যাটিং লাইন আপ নিয়ে সরব সমর্থকরা। আর এর প্রমাণ মিলেছে গতকালের দিল্লি ম্যাচে।

আরও পড়ুন- টিটাগড়ের খুনের ঘটনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে রাজ্য পুলিশের কার্যত নিষেধাজ্ঞা
তাই ফেসবুক, টুইটারে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কেকেআর ম্যানেজমেন্টের কাছে সমর্থকরা একটাই দাবি জানাচ্ছেন, কার্তিককে সরিয়ে বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে অধিনায়ক করা হোক।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...