Thursday, May 14, 2026

দেশে প্রথমবার, বিহারে প্রিসাইডিং অফিসার রূপান্তরকামী মহিলা মণিকা

Date:

Share post:

শুরু হচ্ছে বিহার থেকেই। সামাজিক ছুৎমার্গ উড়িয়ে নির্বাচন কমিশন দেশে প্রথম একজন রূপান্তরকামী মহিলাকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করলো৷ আগামী ২৮ অক্টোবর বিহারে প্রথম দফার নির্বাচন। সেদিনই নির্বাচনের দায়িত্বে দেখা যাবে মণিকা দাসকে। পড়াশোনায় অসম্ভব মেধাবী মণিকা। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেয়ে আইনের স্নাতক৷ ৩২ বছরের মণিকা ২০১৫ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করছেন। মণিকার আগে অবশ্য ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রিয়া সরকার নামে একজন রূপান্তরকামী ভোটের দায়িত্ব পালন করেছিলেন। তবে তিনি ছিলেন পোলিং অফিসার৷ প্রিসাইডিং অফিসার এই প্রথম৷

আরও পড়ুন-প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের প্রতিবাদ বিজেপি নেত্রীর

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...