Wednesday, May 6, 2026

শাহিনবাগে রাস্তা আটকে ধর্না: কী বলল সুপ্রিম কোর্ট ?

Date:

Share post:

আন্দোলনের জন্য দিনের পর দিন যাতায়াতের রাস্তা আটকে রাখা যায় না। প্রকাশ্য স্থান আটকে রেখে দীর্ঘদিন ধর্না চালানো আদৌ গ্রহণযোগ্য নয়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলা দিল্লির শাহিনবাগের ধর্না নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে বুধবার এই বক্তব্য জানালো শীর্ষ আদালত। আদালত বলেছে, ভিন্নমত ও গণতন্ত্র হাত ধরাধরি করে চলে। কিন্তু এই ধরণের প্রতিবাদ গ্রহণযোগ্য নয়।

বিচারপতিদের বক্তব্য, আমরা পরিষ্কার করে দিতে চাই যে, শাহিনবাগ হোক বা অন্য কোথাও, প্রকাশ্য স্থান দীর্ঘদিনের জন্য দখল করে রাখা যায় না। এই ধরণের প্রতিবাদ আদৌ গ্রহণযোগ্য নয়। এই ঘটনা আটকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় হওযা উচিত। বাধা সরিয়ে ওই স্থান মুক্ত রাখা প্রয়োজন। এলাকা ফাঁকা করার জন্য প্রশাসনের আদালতের রায়ের অপেক্ষা করা উচিত নয়। শীর্ষ আদালত এই প্রসঙ্গে বলেছে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করি। তবে তা শুধুমাত্র নির্দিষ্ট তথা মনোনীত স্থানেই হওয়া উচিত। সর্বসাধারণের ব্যবহৃত স্থানে অনির্দিষ্ট কালের জন্য প্রতিবাদ অন্যদের অসুবিধার সৃষ্টি করে কিনা– এই বিষয়ে আর্জির পরিপ্রেক্ষিতে একথা জানাল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন-জগনকে নিয়ে নতুন জোটে যেতে চায় এনডিএ? জল্পনা তুঙ্গে

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...