Thursday, May 7, 2026

দলের যুবনেতার মারে মাথা ফাটলো জেলা বিজেপি সভাপতির

Date:

Share post:

বিজেপির কর্মী প্রশিক্ষণ কর্মসূচি চলছিলো৷ সেখানেই স্থানীয় যুব মোর্চার প্রাক্তন সভাপতি ঝাঁপিয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির উপর৷ মাথা ফাটলো জেলা সভাপতির। অভিযুক্ত যুব মোর্চা নেতাকে আটক করেছে পুলিশ।

দাঁতনের রবীন্দ্রভবন অডিটোরিয়ামে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভার দাঁতন-১ ব্লকের বিজেপি কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সমিত দাস। আচমকাই উত্তেজনা সৃষ্টি হয়৷ অভিযোগ, জেলা সভাপতি সমিত দাসের ওপর হামলা চালান দাঁতন দক্ষিণ মণ্ডলের প্রাক্তন যুব সভাপতি উত্তম দাস। অভিযুক্তের অতর্কিত হামলায় মাথা ফাটে জেলা সভাপতির। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দাঁতন হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠানো হয় মেদিনীপুর হাসপাতালে।
বিজেপির তরফে অবশ্য গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করে এর পিছনে অন্য দলের হাত আছে বলা হয়েছে৷

আরও পড়ুন- দিলীপ-মুকুল-কৈলাশ-লকেটদের বিরুদ্ধে আইন ভাঙায় মামলা পুলিশের

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...