Wednesday, May 6, 2026

গ্রামে সম্পত্তি বিবাদ মেটাতে ‘প্রপার্টি কার্ড’ চালু করছে কেন্দ্র 

Date:

Share post:

গ্রামে গ্রামে সম্পত্তি বিবাদ মেটাতে এবার প্রপার্টি কার্ড চালু করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে এই সম্পত্তি কার্ডের আনুষ্ঠানিক সূচনা করছেন।

দেশের প্রতিটি গ্রামকে স্বনির্ভর করতে ‘স্বামীত্ব যোজনা’ প্রকল্পের আওতায় প্রপার্টি কার্ড চালু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এর ফলে গ্রামবাসীরা তাদের জমি ও সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হবে না। গ্রামে গ্রামে সম্পত্তির ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বিবাদ ঘুচবে। সরকারি সূত্রে খবর, প্রায় ১ লক্ষ ৩২ হাজার মানুষকে এই প্রপার্টি কার্ডের সুবিধা দেওয়া হবে। দেশের ৬টি রাজ্যের সাড়ে সাতশোরও বেশি গ্রামে এই প্রপার্টি কার্ড বিলি করা হবে। এর মধ্যে উত্তরপ্রদেশের ৩৪৬টি গ্রাম, হরিয়ানার ২২১টি গ্রাম, মহারাষ্ট্রের ১০০টি গ্রাম, মধ্যপ্রদেশের ৪৪টি গ্রাম, উত্তরাখণ্ডের ৫০টি গ্রাম ও কর্নাটকের ২টি গ্রামের বাসিন্দার কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশের লক্ষাধিক গ্রামবাসী এই প্রপার্টি কার্ডের সুবিধা নিতে পারবেন। মোবাইল ফোনে এসএমএস লিঙ্ক পাঠানো হবে। সেখান থেকেই এই কার্ড ডাউনলোড করা যাবে বলে জানা গিয়েছে।

এর আগে পঞ্চায়েতরাজ দিবসে দেশের প্রতি গ্রামকে স্বনির্ভর হওয়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গ্রাম পঞ্চায়েতগুলির কাজের দক্ষতা বাড়াতে ও পঞ্চায়েত সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য ‘ই-গ্রামস্বরাজ অ্যাপ’ এবং গ্রামীণ ভারতের জমি-সম্পত্তির মালিকানা সংক্রান্ত ‘স্বামীত্ব যোজনা’-র উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন-যাত্রী সুবিধার্থে টিকিট কাটার নিয়মে বদল আনল ভারতীয় রেল

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...