Wednesday, May 6, 2026

জেলে বসেই মণীশ খুনের ছক! বিজেপি নেতা হত্যায় নয়া মোড়

Date:

Share post:

মণীশ খুনের তদন্ত করতে বিহারের নালন্দায় যাচ্ছে সিআইডি টিম। জেলবন্দি সুবোধ সিংকে হেফাজতে নেবেন গোয়েন্দারা। জানা গিয়েছে, মণীশ শুক্লা খুনের সুপারির বন্দোবস্ত করেছিল সুবোধ। সিআইডি সূত্রে খবর, দুষ্কৃতীদের সঙ্গে সুবোধই যোগাযোগ করেছিল। শুধু তাই নয়, খুনের জন্যে প্রয়োজনীয় টাকাও জোগাড় করে সে।

কে এই সুবোধ সিং? ২০১০ সালে ব্যাংক ডাকাতিতে অভিযুক্ত সুবোধ। ২০১৭ সালে আসানসোলের মুথুট ফাইন্যান্সের ৫২ কেজি সোনা ডাকাতি কাণ্ডেও তার নাম জড়িয়েছে। ২০১৮ সালে বিহার এসটিএফ সুবোধকে গ্রেফতার করে। এরপর থেকে তার ঠিকানা নালন্দার সেন্ট্রাল জেল। কিন্তু জেলে বসেই ঝাড়খণ্ড, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের অপরাধ তার নিয়ন্ত্রণে। মণীশ খুনের দায়িত্ব আসার পর নাসির যোগাযোগ করে সুবোধের সঙ্গে। সূত্রের খবর, জেলে বসেই মণীশ খুনের নিখুঁত প্ল্যানিং করে সুবোধ। গরাদের পিছন থেকেই নাসিরকে কারবাইন সহ বাকি আগ্নেয়াস্ত্র জোগাড় করে দেয়। বাটুল ছাড়া সুপারি কিলারদের বন্দোবস্ত করেছিল সুবোধ। দুষ্কৃতীরা কোথায় থাকবে তাও ঠিক করে দেয় সুবোধ।

ইতিমধ্যে বিহারে পৌঁছেছে বারাকপুর কমিশনারেট এর একটি দল। সিআইডির গোয়েন্দাদের দাবি, মণীশ শুক্ল খুনে ধৃতদের জেরা করে মিলেছে এই সুবোধ সিংয়ের নাম। বিহারের বাসিন্দা সুবোধের আত্মীয়ের ফ্ল্যাট রয়েছে সোদপুরে। সোদপুর থেকে উদ্ধার হয়েছে একটি অগ্নেয়াস্ত্র। গোয়েন্দাদের দাবি, বছর দশেক আগে জেলে সুবোধের সঙ্গে পরিচয় হয় নাসির খানের। মণীশ খুনের বরাত সুবোধকেই দেয় নাসির। সেই বরাত পেয়ে ভাড়াটে খুনির ব্যবস্থা করে সে।

আরও পড়ুন:রামবিলাসের মৃত্যুতে মোদির মন্ত্রিসভায় NDA জোট সঙ্গী রইল মাত্র ১ জন

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...