Wednesday, May 6, 2026

কুলগাওতে সেনার হাতে খতম দুই জঙ্গি

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের কুলগাওতে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। শুক্রবার রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এখনও পর্যন্ত নিকেশ হয়েছে দুই জঙ্গি। এখনও সেখানে গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট সূত্রে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ ও সেনার মিলিত বাহিনী। পুলিশ ও সেনার উপস্থিতির খবর পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে ফ্ল্যাশলাইটও ব্যবহার করে যৌথ বাহিনী।

পুলিশের তরফে জানানো হয়েছে, সংঘর্ষ স্থলে পড়ে রয়েছে ২ জঙ্গির দেহ। এনকাউন্টার চলতে থাকায় এখনও তা উদ্ধার করা যায়নি। পুলিশ ও সেনার যৌথ বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। লুকিয়ে থাকা জঙ্গিরা এখনও চোরাগোপ্তা গুলি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন-সেনাদের যাতায়াতে বুলেটপ্রুফ ট্রাক নেই কেন? কেন্দ্রকে প্রশ্ন রাহুলের

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...