Wednesday, May 6, 2026

দিল্লির নেতারা কূটকাচালিতে ব্যস্ত, দিলীপ লড়ছেন মাঠে-ময়দানে

Date:

Share post:

বাংলায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব যখন মণীশ শুক্লার মৃত্যুর কূটকাচালি নিয়ে ব্যস্ত, তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ব্যস্ত জেলা সফরে। ঝড় তুলছেন দলীয় কর্মী সমর্থকদের মনে। শনিবার বর্ধমান জেলা অফিসে দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। গেলেন মেমারির সাহাপুরে। যাওয়ার পথে কয়েকজনের গো ব্যাক ধ্বনিও শুনলেও বিশাল জমায়েতে তা কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষের চিরাচরিত মেজাজে।

জৌগ্রামের পথে দিলীপের কনভয় যখন এগোচ্ছে, তখনই এদিন সামান্য উত্তজনা। কনভয়ের পথ অবরোধ করে সমস্যা তৈরির চেষ্টা। বিজেপি সভাপতি রাস্তার ধারে নেমে চায়ের দোকানে বসেন। হঠাৎই কিছু উত্তেজনা তৈরির চেষ্টা। পাল্টা বিজেপি সমর্থকরাও তেড়ে যায় উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ অবস্থা সামাল দেয়। বিজেপির দাবি, পিছনে তৃণমূল। আর তৃণমূলের এলাকার মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এসব কাজ তৃণমূল করে না। এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল।

আরও পড়ুন- ঘাটালের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সুর চড়লেন লকেট

বর্ধমানের পথসভায় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। দিলীপ বলেন, পুলিশ আর গুণ্ডা দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। রাজ্যে গণতন্ত্র ফিরবে, বিজেপি জিতেই ফিরবে।

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...