Thursday, May 14, 2026

স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে ধুন্ধুমার কাণ্ড পান্ডুয়া, হুগলিতে

Date:

Share post:

সোনারপুরের পর এবার রেলের পেট্রোলিং স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে ধুন্ধুমার পান্ডুয়া, খন্নান এবং হুগলি স্টেশনে। রবিবার সকাল ৬টায় বর্ধমান-হাওড়া ডাউন মেন লাইন ধরে পান্ডুয়ায় পৌঁছয় রেলের স্পেশাল পেট্রোলিং ট্রেন। এই ট্রেন মূলত রেল আধিকারিকদের জন্য। এই ট্রেনে উঠেই দিন দুয়েক ধরে লিলুয়া ও হাওড়ায় রেল পুলিশের ভর্ৎসনার মুখে পরে যাত্রীরা। অভিযোগ যাত্রীদের মারধরও করা হয়।


চলতি সপ্তাহে স্পেশাল ট্রেনে ওঠার দাবি জানিয়ে সোনারপুরে বিক্ষোভ দেখান যাত্রীরা। রবিবার সেই চিত্র দেখা গেল হুগলি জেলার একাধিক স্টেশনে। এদিন সাতসকালে ট্রেনে উঠতে চেয়েই যাত্রীরা বিক্ষোভ দেখায় পান্ডুয়া স্টেশনে। ট্রেনটিকে প্লাটফর্মে ঘিরে ধরেই বিক্ষোভে ফেটে পড়েন রেলের সাধারণ যাত্রীরা। তাঁদের দাবি টিকিট কাউন্টার খুলতে হবে এবং যাত্রীদের জন্য ট্রেন দিতে হবে। নাহলে এই স্পেশাল পেট্রোলিং ট্রেনেই তাঁদের উঠতে দিতে হবে। এই দাবিতে সকাল ৬টা থেকে রেল অবরোধ চলছে পান্ডুয়া স্টেশনে। গোটা ঘটনায় তৎপর হয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের ২৩টি স্টেশনে বিশেষ নজর দেওয়া হবে। বেশি সংখ্যক আরপিএফ মোতায়েন করা হবে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে।

আরও পড়ুন:পুজোর ভিড়ে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা,হাসপাতালে আদৌ মিলবে শয্যা ?

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...