Monday, March 16, 2026

দিল্লির এক মহিলাকে ভালোবাসতেন অমিতাভ, অধীর আগ্রহে অপেক্ষাও করতেন

Date:

Share post:

অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার অ্যাফেয়ারের কথা বহুল প্রচলিত। তবে জয়া ভাদুড়িকে ভালোবেসে বিয়ে করেন ‘শাহেনশাহ’। কিন্তু তাঁর জীবনে ছিল অন্য আরেকটি মেয়ে। যাঁকে তিনি ভালোবাসতে। অপেক্ষা করতেন। এবার সেই ভালবাসার কথাই প্রকাশ্যে এনেছেন অমিতাভ বচ্চন অমিতাভ নিজেই।

তিনি এই ভালোবাসার কথা প্রকাশ্যে আনেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে। এই প্রেম তাঁর দিল্লিতে থাকার সময়ের। এক কলেজ ছাত্রীর প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন। দিল্লির কনট প্লেসের বাসস্ট্যান্ডে একসময় একটি মেয়েটির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেন তিনি।

অমিতাভ জানিয়েছেন, ”আমি তিনমূর্তির কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাসটি ধরতাম। বাসটি কনট প্লেস হয়ে যেত। মিরান্দা হাউসে যাওয়া অনেক সুন্দরী মেয়ে বাসে উঠত। সেই কারণে আমি কনট প্লেসে মরিয়া হয়ে অপেক্ষা করতাম। আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম, যে এই মেয়েটি এই দিনে বাসে উঠবে। বেশ কয়েক বছর পর, আমি তখন স্নাতক হয়ে গিয়েছি। একদিন ওই মেয়েটির সঙ্গে ধাক্কা। অবাক করে দিয়ে মেয়েটি বলেছিল, তিনিও কনট প্লেসে বাসের জন্য অপেক্ষা করতেন। আর ভাবতেন, বাসের ভিতরে বচ্চন থাকবেন। ওই মহিলা আমাকে বলেছিলেন, তাঁর সঙ্গে এক পুরুষ বন্ধু থাকবেন। নাম পরাণ। তবে আমার জন্য ওই মহিলা তাঁকে ত্যাগ করতে রাজি ছিলেন।”

আরও পড়ুন : জোকোরকে উড়িয়ে ফেডেক্সের রেকর্ড ছুঁলেন “লাল রাজা” নাদাল

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...