Saturday, March 14, 2026

দ্বিতীয় প্লাজমা থেরাপির পরে উন্নতি, সঙ্কটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র

Date:

Share post:

সঙ্কটজনক হলেও আপাতত স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দ্বিতীয়বার প্লাজমা থেরাপি করার পরে তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে তার করোনা সংক্রমণ এই মুহূর্তে আর সামান্য নেই, সেটা যথেষ্ট গুরুতর আকার ধারণ করেছে বলে হাসপাতাল সূত্রে খবর।

চিকিৎসকরা জানিয়েছেন রবিবার রাতে ভাল ঘুম হয়েছে। তবে, এটাকে খুব বেশি উন্নতি বলতে নারাজ চিকিৎসকরা। কারণ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কে ঝিমুনি রয়েছে। তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। তাতে কোনও সমস্যা ধরা পড়েনি। সে কারণেই এই ঝিমুনিকে কোভিডের প্রভাব বলে মনে করছেন চিকিৎসকরা।
দুদিন আগেই তাঁর এমআরআই করার কথা ছিল কিন্তু শারীরিক পরিস্থিতির জন্য সেটা সম্ভব হয়নি। সোমবার দুপুরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমআরআই করা হবে।

তাঁর কিডনিতে সংক্রমণ রয়েছে। পুরনো প্রস্টেট ক্যান্সারের সমস্যা ফিরে আসতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এমনিতেই এই বর্ষীয়ান অভিনেতা সিওপিডি রোগী; শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। কোভিডের প্রভাবে সেটা বেড়েছে। প্লাজমা দিয়ে শরীরে অ্যান্টিবডি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। দুদিন আগে প্লাজমা দেওয়ার পর রবিবার দ্বিতীয়বার প্লাজমা দেওয়া হয়ে থাকে। এর ফলে সামান্য উন্নতি ঘটেছে। তাঁর মস্তিষ্কের অস্থিরতা সামান্য কমেছে।

আরও পড়ুন-অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্ণব গোস্বামীকে, নেটিজেনদের দাবিতে ভরে উঠল টুইটার

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...