Thursday, May 28, 2026

আরও এক সেলেব দম্পতি দিলেন সুখবর, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ভক্তরা

Date:

Share post:

বলিউডে এখন চলছে প্রেগনেন্সি পিরিয়ড। সম্প্রতি নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী নাতাশা ও ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। করিনা কাপুর খান, অনুষ্কা শর্মাও মা হতে চলেছেন। এবার অভিনেত্রী সাগরিকা খাটগের একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। তবে কি সেই তালিকায় আছেন জাহির খান- সাগরিকাও?

যদিও এ ব্যাপারে তিনি বা তার স্ত্রী এখনো কিছু জানাননি। তবে তাঁদের ভক্তরা ইতিমধ্যেই দু’‌জনকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন : মাঝ মরসুমে ফের দলবদল শুরু হতে চলেছে আইপিএলে

বর্তমানে আইপিএলের জন্য জাহির খানের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতেই রয়েছেন সাগরিকা। গত বৃহস্পতিবার, ৮ অক্টোবর সেখানেই ছোটো অনুষ্ঠান করে জাহিরের জন্মদিন পালন হয়। সেখানেই একটি কালো রঙের ঢিলেঢালা পোশাকেও দেখা যায় সাগরিকাকে। আর এর পরেই শুরু হয়েছে জল্পনা। তাতেই নাকি বেবি বাম্পের আভাস মিলেছে।

জাহির ও সাগরিকার ঘনিষ্ঠ মহল থেকেও এমন একটি সম্ভাবনার কথা জানা গেছে বলে দাবি একটি সংবাদপত্রের। যদিও জাহির বা সাগরিকা কোনো মন্তব্য না করায়, পুরোটাই এখনও জল্পনার পর্যায়তেই রয়েছে।

২০১৭ সালে ক্রিকেটার জাহির খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সাগরিকা খাটগে। এখন অপেক্ষা, কবে এই সেলেব দম্পতি নিজের মুখে সুখবরটা শোনাবেন।

Related articles

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...