Sunday, May 17, 2026

মন্ত্রীর পরে এবার অনুব্রতর ভর্ৎসনার নিশানায় পঞ্চায়েত সদস্য

Date:

Share post:

কৃষি মন্ত্রীর পরে এবার নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে ‘অপদার্থ’ এবং ‘ফালতু লোক’ বলে কটূক্তি করলেন অনুব্রত মণ্ডল। ঘটনাটি বীরভূমের রামপুরহাট দু’নম্বর ব্লকের কর্করিয়ায়। সোমবার, রামপুরহাট দুনম্বর ব্লকের কর্করিয়া গ্রামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন চলছিল। সেখানে বুথ সভাপতিদের অভাব অভিযোগের কথা শুনছিলেন অনুব্রত। সেই সময় বিষ্ণুপুর পঞ্চায়েতের ১৮৯ নম্বর বুথ সভাপতি গ্রামের পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন । তৃণমূলের জেলা সভাপতি, ওই পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দেন, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে কোন কাজ না দিতে। সেই সময় অনুব্রত ওই সদস্যকে অপদার্থ সদস্য বলে কটূক্তি করেন।

দলের ভিত মজবুত করতে বুথ ভিত্তিক কর্মিসভা করছেন অনুব্রত মণ্ডল। সেখানে বিভিন্ন অভাব-অভিযোগের কথা শুনে বারবার মেজাজ হারাচ্ছেন তিনি। তাঁর মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করছেন। কিন্তু দলের কিছু নেতা-কর্মীর জন্য মানুষের কাছে সেই কাজ পৌঁছাচ্ছে না। যার জেরে শাসকদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রভাব পড়ছে ইভিএম-এ। এদিনের কর্মিসভাতেও ঠিক এই কারণেই মেজাজ হারান বীরভূম জেলা সভাপতি।

আরও পড়ুন-কাজ করতে গিয়ে আচমকা ধস, ১৫ দিন ধরে কুয়োর নীচে আটকে শ্রমিক

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...