Friday, May 15, 2026

মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের অশ্লীল মন্তব্য, মহিলা কমিশনে সদলে মহিলারা

Date:

Share post:

অসাংবিধানিক, অশালীন মন্তব্য। অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে। আর তার জেরে এবার যূথবদ্ধ হয়ে মহিলা কমিশনে গেলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলারা।

গত ২ অক্টোবর বিতর্কিত ট্যুইট করেন রাজ্যপাল। লেখেন ‘রাজ্যপাল হিসাবে আমি হট সিটে বসে রয়েছি। কিন্তু কোনও লাইফ লাইন নেই। আমি মহানায়ককে অনুরোধ করব এই মুহূর্তটা ‘লক’ করতে। মমতাজির মমতা পেতে চাই।’

৬৭জন মহিলা বিভিন্ন ক্ষেত্রে তাঁরা প্রতিষ্ঠিত। তাঁরাই এবার স্বাক্ষর করে চিঠি পাঠালেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে। তাঁদের বক্তব্য বাংলার কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি আছে। দীর্ঘদিন ধরে মানুষ তা চোখের মণির মতো রক্ষা করছেন। কিন্তু রাজ্যপালের মতো সম্মানীয় পদে থেকে যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, তা বেনজির, ব্যতিক্রমী এবং বাংলায় প্রথম। একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে জড়িয়ে যে এরকম মন্তব্য করা যায় আমরা তা ভাবতেই পারি না। এটা বাংলার মহিলাদের পক্ষে অপমানের বিষয়।

আরও পড়ুন- ভয়াবহ: মৃতদেহ রাখার বাক্সে অসুস্থ বৃদ্ধকে ঢুকিয়ে মৃত্যুর অপেক্ষা পরিজনের

এই বিষয় নিয়ে গত ৭ অক্টোবর মহিলা কমিশনে অভিযোগ করেন জনৈক সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। এবার একসঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৬৭জন মহিলা। অভিযোগকারীদের দাবি, মহিলা কমিশনের পক্ষ থেকে অবিলম্বে বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হোক এবং রাজ্যপালের মতো পদে থেকে এ ধরণের অশ্লীল মন্তব্যের জবাব চাওয়া হোক, পদক্ষেপ করা হোক। মহিলা কলিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি দেখছেন।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...