Thursday, June 4, 2026

Breaking: রাজনীতি থেকে স্বেচ্ছা-অবসরের পোস্ট মুকুলপুত্রের, চর্চা

Date:

Share post:

” রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয়?”- শুভ্রাংশু রায়।

ফেস বুকে পোস্ট মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর।
এনিয়ে তুমুল চর্চা।
হঠাৎ এই পোস্ট কেন?
দীর্ঘদিন ধরেই টালবাহানায় আছেন তিনি। বাবার মুখ রাখতে বিজেপিতে গেছেন। ইদানিং দুএকটি ক্ষেত্রে তাঁকে নেতাদের সঙ্গে দেখা গিয়েছে। কমিটির দীর্ঘ তালিকার মধ্যেও আছেন। যদিও গুরুত্বপূর্ণ কিছু নয়।
এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে এহেন পোস্টে ব্যাপক চর্চা।
পোস্টে প্রথম দুঘন্টায় 556 রিঅ্যাকশন। 397 মন্তব্য। 12 শেয়ার।
মন্তব্য তালিকা রীতিমত শিহরণযোগ্য। কেউ বলেছেন: ঐতিহাসিক দৃষ্টান্ত হবে। রাজনীতির প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে। কেউ বলেছেন: নো ওয়ে। কেউ বলেছেন: গুড ডিসিশন। কেউ বলেছেন: নিজের অতীত ভোলা উচিত হয়নি। শুরুতেই নেতা হয়েছেন। কর্মী হতে হয় নি। কেউ আবার এই পোস্টে নতুন দলের গন্ধ পাচ্ছেন। আবার বহু কটাক্ষও আছে। কেউ বলেছেন: বীজপুরকে ডুবিয়ে দিয়ে বিদায় নিয়ে কী হবে?

আরও পড়ুন- বিজেপির দুর্গাপুজো? কড়া প্রশ্ন পরিবার থেকেই

দুপুর সওয়া দুটো।
এখনও পোস্টটি আছে।
ডিলিট হয়নি।
পোস্টটি কিন্তু বেশ সাজিয়ে স্টিকার তৈরি করে ছাড়া হয়েছে।
তবে শুভ্রাংশু সত্যি ভাবছেন এসব নাকি বিজেপিতে গুরুত্ব বাড়ানোর কৌশল, সেটা স্পষ্ট নয়।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...