Saturday, May 2, 2026

জল্পনার ফেসবুক পোস্টের পর সাংবাদিক বৈঠক ডেকে বিজেপিতে অস্বস্তি বাড়ালেন মুকুল-পুত্র

Date:

Share post:

মুকুল রায় পুত্র শুভ্রাংশু একটু পরেই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। ঘটা করে কাঁচরাপাড়ার বাড়িতে ডেকেছেন সংবাদ মাধ্যমকে। বিষয়টি আরও মাত্রা পেয়ে গিয়েছে শুভ্রাংশুর বৃহস্পতিবার সন্ধেয় একটি ফেসবুক পোস্টের কারণে। শুভ্রাংশু পোস্টে লেখেন ‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নিলে কেমন হয়?’ আর তারপরেই এই সাংবাদিক বৈঠক। শুভ্রাংশুর এই হঠাৎ বোমা ফাটানোর ইচ্ছায় সবচেয়ে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব, আরও বেশি করে বললে বলতে হয় কৈলাশ বিজয়বর্গীয় শিবির।

বছর খানেক আগে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন শুভ্রাংশু। যদিও তৃণমূলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। তারপর নানা সময়ে তৃণমূলে ফিরে আসার গুঞ্জন শোনা যায়। আবার বিজেপিতেও সেভাবে কল্কে না পাওয়ায় বারবার অসন্তোষ প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে। শোনা যাচ্ছে আগামী বিধানসভা ভোটে বিজেপি তাকে বীজপুরে প্রার্থী করতেও রাজি নয়। ফলে নিজের মনের মধ্যেই দীর্ঘ দ্বন্দ্ব চলেছে। তার প্রকাশ আজ বেরিয়ে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

কিন্তু মুকুল শিবিরের খবর, সবটাই শুভ্রাংশুর তৈরি করা চিত্রনাট্য। যা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির তৈরি করে দেওয়া। দলের উপর চাপ তৈরি করার এটা একটা কৌশল। দিনের শেষে এই সাংবাদিক বৈঠক অশ্বডিম্ব প্রসব করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আবার অন্য একটি মহল বলছে, অন্যরকম কিছু ঘোষণা করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বিকেলে বিজেপির মিছিলেও থাকবেন বলে খবর। সব মিলিয়ে রাজনৈতিক মহলের আজ নজর কাঁচরাপাড়ার রায় বাড়িটির দিকে।

আরও পড়ুন : কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Related articles

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...