Thursday, April 23, 2026

অভিষেকের ক্যারিশ্মা: আলিপুরদুয়ারে সন্ধি শাসকদলের যুযুধান দুই গোষ্ঠীর

Date:

Share post:

শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তাতেই আলিপুরদুয়ারে মিটল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। নব্য বনাম পুরনো তৃণমূলের লড়াইয়ে গত বেশ কয়েকদিন ধরে সরগরম ছিল আলিপুরদুয়ারের রাজনীতি। সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ক্ষোভ মেটাতে আসলে নামেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরে এখন আলিপুরদুয়ারে তৃণমূল শিবিরে ঐক্যের বার্তা।

কয়েকদিন আগে আলিপুরদুয়ারে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ‘পরিযায়ী নেতা’ বলে কটাক্ষ করে মোহন শর্মা গোষ্ঠী। বিষয়টা এমন দাঁড়ায় যে দলের অন্দরের ঝামেলা প্রকাশ্যে চলে আসে। রবিবার এক অনুষ্ঠানে প্রকাশ্যেই একথা বলতে শোনা যায় মোহন শর্মাকে। আর এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে বিরোধীরা। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় শীর্ষ নেতৃত্বকে। শিলিগুড়িতে তাঁদের কথা বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই ম্যাজিক। তাঁর নির্দেশেই প্রকাশ্যে হাত মেলান দুই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মোহন শর্মা। আগামী দিনে একসঙ্গে লড়ার অঙ্গীকারও করে যুযুধান দুই গোষ্ঠী। যদিও এই ঐক্যের বার্তাকে কটাক্ষ করেছে জেলা বিজেপি।

আরও পড়ুন-অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী, সমাজের কল্যাণে এবার রক্ত দিলেন শিক্ষকরা

Related articles

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...