Monday, May 4, 2026

দলের উল্লেখ না রেখে শুভেন্দুর কর্মসূচি

Date:

Share post:

প্রায় শুরু দুর্গোৎসব। শনিবার প্রথমা। আর সেদিনই পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের শহিদদের পরিবার ও আন্দোলনে আহতদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এই অনুষ্ঠানে কোথাও তৃণমূল কংগ্রেসের কোনও উল্লেখ নেই। ব্যানারেও একা শুভেন্দু অধিকারী ছবিই দেখা গেল।

বরাবরই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন তিনি। লকডাউনের সময় বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি-সহ অন্যান্য কাজে দেখা গিয়েছে শুভেন্দুকে। আমফানেও আটকে থাকেনি গরিব মানুষের পাশে দাঁড়ানোর তাঁর কর্মসূচি। তবে সবক্ষেত্রেই তৃণমূলের ব্যানারে নয়, ব্যক্তি উদ্যোগে বা কোন সমাজ সেবামূলক সংগঠনের মাধ্যমে এই কাজগুলি করছেন শুভেন্দু। এদিন সকাল সাড়ে দশটায় কৃষক বাজারে উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নন্দীগ্রামের শহিদদের পরিবারকে সম্মান জ্ঞাপন করেন শুভেন্দু। তাদের হাতে তুলে দেন দুর্গাপুজোর উপহার। বাদ পড়েনি আহতরাও। সেখানেও শাসকদলের কোনও উল্লেখ নেই। মঞ্চের পিছনে যে ব্যানারটা রয়েছে, সেখানেও শাসকদল বা তার কোনো কমিটির নাম নেই। নেই শুভেন্দু অধিকারী ছাড়া আর কারও ছবি।

বিভিন্ন সময় নন্দীগ্রামে আন্দোলনের শহিদ, তাঁদের পরিবার, এই আন্দোলনে যুক্ত সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বারবার মনে করিয়ে দিয়েছেন রাজ্যে রাজনৈতিক পালাবদলে নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকার কথা। পুজোর উৎসবেও তিনি যে তাঁর একসময়ের সহযোদ্ধাদের ভোলেননি, এদিন উপহার তুলে দিয়ে সেটাই বোঝালেন শুভেন্দু। তবে, সেখানে শাসকদলের কোনও উল্লেখ না থাকায় জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- কাপুর পরিবারে ফের বসছে বিয়ের আসর, পাত্র করিশ্মা-করিনা কাপুরের ভাই আদর

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে