Saturday, February 28, 2026

বলবিন্দরের স্ত্রীকে পুজো উপহার মমতার! কী দিলেন মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এখানেই সকলের চেয়ে আলাদা। একটু অন্যরকম। অনেক বেশি মানবিক। গত ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযানের দিন হাওড়া ময়দানের মিছিল থেকে “অবৈধ” পিস্তল-সহ গ্রেফতার হয় বলবিন্দর সিং। এখনও তিনি বিচারাধীন বন্দি। যা নিয়ে শুধু রাজ্য নয়, সর্বভারতীয় রাজনীতিতে ঝড় বইছে। গ্রেফতারের পক্ষে-বিপক্ষে, যুক্তি-পাল্টা যুক্তিতে সরগরম রাজনৈতিক মহল। এরই মাঝে একটু অন্য খবর। বলবিন্দর সিং-এর স্ত্রীকে পুজো উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরের জন্য দুর্গাপুজো উপলক্ষে একটি সালওয়ার সুট পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই দাবি করেছেন আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা। টুইট করে এমনটাই জানিয়েছেন মনজিন্দর।

মনজিন্দরের আরও দাবি, বলবিন্দরকে মুক্তি দিতে রাজি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা।

উল্লেখ্য, স্বামীকে মুক্তির আবেদন নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কলকাতায় এসেছিলেন ধৃত বলবিন্দরের স্ত্রী করমজিৎ কউর। এরপরই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগ তুলে নেওয়া হবে। অন্তত এমনটা দাবি,মনজিন্দর সিং সিরসার। যদিও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ এমন খবর কেউ বিবৃতি দিয়ে জানায়নি।

কিন্তু আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তিনি জানিয়েছেন যে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরের জন্য দুর্গাপুজো উপলক্ষে একটি সালওয়ার সুট পাঠিয়েছেন।

আরও পড়ুন- কাপুর পরিবারে ফের বসছে বিয়ের আসর, পাত্র করিশ্মা-করিনা কাপুরের ভাই আদর

spot_img

Related articles

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের...

আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অনলাইন-অফলাইনে দেখা যাবে নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ বাংলায় এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। শুক্রবার সকাল থেকে রাত...