Saturday, May 16, 2026

নৈশ অভিযানে শহরে কড়া নজরদারি কলকাতা পুলিশের, নিয়মভঙ্গের অভিযোগে আটক ৩১১৫

Date:

Share post:

রাতের শহরকে নিরাপদ করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ৷ করোনা পরিস্থিতির আগে রাতে ‘ব্লক রেইড’ চালিয়ে বেশ সাফল্য পেয়েছিল কলকাতা পুলিশ৷ কিন্তু মাঝে তা কিছুটা শিথিল করা হয়েছিল৷

ছবি সৌজন্যে : কলকাতা পুলিশের ফেসবুক পেজ

শনিবার রাতে শহর জুড়ে টহল দিল কলকাতা পুলিশের প্রতিটি থানা ও ট্রাফিক বিভাগ এবং গোয়েন্দা বিভাগ। উচ্চপদস্থ আধিকারিকদের সক্রিয় উপস্থিতিতে গাড়ি থামিয়ে প্রতিটি মোড়ে মোড়ে চলল নাকা তল্লাশি।

আরও পড়ুন : পুজো মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে নোডাল অফিসার মোতায়েনের সিদ্ধান্ত লালবাজারের

ছবি সৌজন্যে : কলকাতা পুলিশের ফেসবুক পেজ

লালবাজার সূত্রে খবর, নৈশ অভিযানে মোট ৩১১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। তার মধ্যে বিশৃঙ্খল আচরণ করার অভিযোগে ১০৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷ জানা গিয়েছে, হেলমেটহীন অবস্থায় বাইক চালানোর দায়ে ১০২২ জনকে আটক করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ৭৬০ জনকে আটক করা হয়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মোট ২৭৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছবি সৌজন্যে : কলকাতা পুলিশের ফেসবুক পেজ 

আরও পড়ুন : ৩০ ঘণ্টার ব্যবধানে ফের আগুন বউবাজারে, এলআইসি বিল্ডিংয়ে আগুনে জখম ৩

বেশ কিছুদিন ধরেই রাতের শহরের গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে নাকা চেকিং শুরু করেছে কলকাতা পুলিশ। তার ওপর সামনেই পুজোর মরশুম। তাই এই সময়ে নাকা চেকিং বা ব্লক রেইড-এ আরও গুরুত্ব দিতে শুরু করেছে কলকাতা পুলিশ। আর এর সুফলও আছে। পরীক্ষামূলক ভাবে দেখা গিছে নাকা চেকিং বা ব্লক রেইড করে বিভিন্ন সময় রাতের কলকাতার উল্লাস থামানো গেছে। কমেছে দুর্ঘটনার প্রবণতাও।

ছবি সৌজন্যে : কলকাতা পুলিশের ফেসবুক পেজ

লালবাজারের দুর্ঘটনার হিসাব দেখলেই স্পষ্ট হবে ছুটির দিনের রাতেই শহর ও শহরতলির বিভিন্ন শুনশান রাস্তায় দ্রুত গাড়ির সংখ্যা বাড়তেই বেড়েছে দুর্ঘটনার প্রবণতা। তাই শনিবার ও রবিবার রাতে বিশেষ করে নজর দেওয়া হয় চেকিং এ। করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ বন্ধ ছিল নাকা চেকিং ও ব্লক রেইড। তবে আবার জোরকদমে শুরু হয়েছে ধরপাকড়।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...