Saturday, March 14, 2026

দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে সোমবার মহাযজ্ঞ বিজেপি যুবমোর্চার

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় এবার মহাযজ্ঞ করতে চলেছে যুবমোর্চা। আগামীকাল, সোমবার এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে দক্ষিণেশ্বর কালী মন্দিরে সকাল ৯টা নাগাদ। রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এই মহাযজ্ঞের আয়োজন করেছেন।

উল্লেখ্য, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা সংক্রমণ নিয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যা নিয়ে উদ্বিগ্ন তাঁর রাজনৈতিক অনুগামীরা। যদিও আগের চেয়ে ভাল আছেন দিলীপবাবু। । আজ, রবিবার সল্টলেকের বেসরকারি হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে। তাঁর মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছে, শরীরে আর জ্বর নেই করোনা আক্রান্ত দিলীপবাবুর। চিকিৎসায় সাড়া দিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন রাজ্য বিজেপি সভাপতি।

মেডিক্যাল বুলেটিনের বিবৃতি অনুসারে, দিলীপ ঘোষের
রক্তচাপ, SPO2 স্থিতিশীল রয়েছে। জেনারেল আইসোলেশন কেবিনে দেওয়া হয়েছে তাঁকে। একইসঙ্গে জানানো হয়, গতকাল শনিবার দিলীবাবুর গলার যে সিটি স্ক্যান করানো হয়েছিল, সেই রিপোর্টে কোনও সমস্যা ধরা পড়েনি তাঁর। তাঁকে সাধারণ খাবার দেওয়া হচ্ছে।

গত ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযানের পরপরই কিছুটা অসুস্থ বোধ করেন দিলীপ ঘোষ। তাঁর পূর্ব ঘোষিত পরবর্তী রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দেন তিনি। সন্দেহ হওয়াতে করোনা টেস্ট করান। এরপর গত শুক্রবার রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়ে দিলীপ ঘোষের। ১০২ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। সামান্য শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছিল তাঁর। এখন তিনি অনেকটাই সুস্থ। এই খবরে দিলীপ ঘোষের রাজনৈতিক অনুগামীদের কিছুটা হলেও স্বস্তি মিলল। তবে বিজেপি যুবমোর্চার পক্ষ থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় সোমবার মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- রাজসাক্ষী হওয়ার আগে রহস্যমৃত্যু! ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে নয়া মোড়

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...