Monday, June 22, 2026

আলাস্কায় প্রবল ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

Date:

Share post:

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা। জারি হল সুনামির সতর্কতা।

আমেরিকার সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে আলাস্কা’র আলেউটিয়ান দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্ত। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। এর ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পনের কিছুক্ষণ পরেই জারি হয় সুনামি সতর্কতা। এরপর আলেউটিয়ান দ্বীপের উপকূলবর্তী জনবসতি থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে প্রশাসন। পরে আফটার শক হিসেবে আরও দু’বার ৫.৯ ও ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়।

সুনামি সতর্কতা কেন্দ্রের আধিকারিক স্কট ল্যাঙ্গলি জানান, আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকার কাছে এই ভূমিকম্প হয়েছে। সূত্রের খবর, এর উৎসস্থল ভূ-পৃষ্ঠের ২৫ মাইল গভীরে। কম্পনের পরেই সেখানকার সমুদ্র উপকূলে ৪ ফুটের বেশি উচ্চতার দুটি ঢেউ আসে। সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা জারি করে আলাস্কা উপকূলের ৫০০ মাইল এলাকাজুড়ে নজরদারি করা হচ্ছে।

আরও পড়ুন- ভাষণে নেই দুর্গাপুজো, বিতর্কের মুখে প্রধানমন্ত্রী

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...