Monday, May 4, 2026

বন্যাকবলিত তেলেঙ্গানার পাশে মমতা, বাংলার তরফে ত্রাণ তহবিলে দু’কোটি টাকা

Date:

Share post:

ভয়ঙ্কর বন্যার কবলে তেলেঙ্গানা। গত কয়েক দিনে বিধ্বস্ত জনজীবন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এবার সেই রাজ্যের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চিঠি দিয়ে নিজের উৎকণ্ঠার কথা জানান মমতা। একইসঙ্গে জানান, রাজ্য সরকারের তরফ থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু’কোটি টাকা দিতে চান তিনি।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কয়েক মাস আগেই সুপার সাইক্লোন আমফানে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলা। প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হলে কী পরিস্থিতি হয়। কী পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার রাজ্য যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। আমরা আপনাদের সমব্যথী। বাংলার ভাই-বোনেদের তরফ থেকে তেলেঙ্গানার এই সংকটের সময় এই অনুদান দিতে চাই”।

সব সময় অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদের দিনে যেমন তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, তেমনি তাঁদের সাফল্যে বা জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেন না বাংলার মুখ্যমন্ত্রী। আর তাঁর এই আন্তরিক ব্যবহারই তাঁকে সারাদেশে জনপ্রিয় করেছে।

আরও পড়ুন- ফের শারীরিক অবস্থার অবনতি, মারাত্মক স্নায়ুর সমস্যায় ভুগছেন সৌমিত্র

Related articles

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
109 এগিয়ে
বিজেপি
122 এগিয়ে
কংগ্রেস
5 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে